Tuesday, September 15

রাজনীতি

সাহাবুদ্দিন যেন চিকিৎসার নামে যাতে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়

সাহাবুদ্দিন যেন চিকিৎসার নামে যাতে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নেত্রকোণা : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাহাবুদ্দিন যেন চিকিৎসার নামে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রেজা-২৫/ডিএসই-৭...
জোট শরিকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

জোট শরিকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে, সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। সুত্র জানিয়েছে, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বলবেন। হামিম-২০/ডিএসই-৭...

সংবিধান সংশোধনের লক্ষ্যে কমিটি গঠন – বিরোধী দলের ওয়াকআউট

প্রচ্ছদ, রাজনীতি
প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। তবে এই উদ্যোগকে জনগণের রায়ের পরিপন্থী এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিকে পাশ কাটানোর চেষ্টা আখ্যা দিয়ে এর প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সোমবার চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। মূলত কমিটি ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। তবে বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদে তারা কোনো সদস্যের নাম জমা না দেওয়ায় আপাতত পদগুলো শূন্য রেখেই ১২ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। চিফ হুইপ সংসদকে জানান, বিরোধী দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তারা নাম দেয়নি। তবে ভবিষ্যতে তা...

চট্টগ্রামে ত্রাণ বিতরণে নাহিদ ইসলাম

প্রচ্ছদ, রাজনীতি
রবিবার (১২ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারেক/১২/ডিএসই ...

জাতীয় সংসদ ভবনের টানেলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা সম্পন্ন

প্রচ্ছদ, রাজনীতি
রোববার বাদ আসর বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা হয় জাতীয় সংসদ ভবনের টানেলে রোববার বাদ আসর সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা জাতীয় সংসদ ভবনের টানেলে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানান। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধীদলীয় নেতা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্...

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক

প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে এমনটা বলছিলেন বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য। কানিজ-ফৌজিয়া/২২/ডিএসই ...
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

প্রচ্ছদ, রাজনীতি
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন। সরকার ও জনগণের সাথে আমরাও চাই সে দেশে ফিরলে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, 'শেখ হাসিনা কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে নাকি ফাঁসীতে ঝুলবে এসব ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভা...
আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি : তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি : তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

প্রচ্ছদ, রাজনীতি
স্টাফ রিপোর্ট মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রশাসনের সহায়তায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে - বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জাহেদ বলেন, " গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত- সেই তদন্ত করা এবং তাদের ধরা। তবে নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে, রাজনৈতিক বক্তব্য বলে একধরনের কথা প্রচলিত আছে, সেটা বলার তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন। কিন্তু আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি। " ...
সাভারে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ

সাভারে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ

প্রচ্ছদ, রাজনীতি
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মঞ্চে সোমবার রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে রাত সাড়ে নয়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভারের তারাপুর মাঠে পৌঁছে মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। স্থানীয় দুইজন নেতার স্বল্প বক্তব্য শেষে রাত পৌনে ১০টার দিকে মঞ্চের দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ হয়। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা যায়, এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফিরোজ/০৪/ডিএসই ...
আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন : বিরোধীদলীয় চিফ হুইপ

আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন : বিরোধীদলীয় চিফ হুইপ

প্রচ্ছদ, রাজনীতি
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের জেলাতেই মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করবেন, সেই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে ‘জুলাই...