গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে
ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গোটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে।
তিনি বলেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ যাদের চান তারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে।
মির্জা ফখরুল বলেন, দেশে মানুষের কোনা নিরাপত্তা নেই। একজন নারী ফেসবুকে পোস্ট করায় রাতের বেলা তাকে ধরে নিয়ে যায়। আলেম ওলামাদের গ্রেপ্তারের সমালোচনা করে তিনি বলেন, বড়ই দুঃখের বিষয়, শুধু ইসলামের পক্ষে থাকার কারণে অনেক আলেম ওলামাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব কথা আমরা ভুলে যাইনি। আমরা ক্ষমতায় থাকাকালীন ...









