আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে কিন্তু এখানে বাড়ছে কেন?
এধরনের পণ্যের ক্ষেত্রে সরকারকে আলাদা নজর রাখতে হবে
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে। আর দেশের বাজারে আটা-ময়দার দাম দফায় দফায় বাড়ছে, সেটা অস্বাভাবিক। এটা খতিয়ে দেখা প্রয়োজন। চালের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষেরা আটা খায়। সুতরাং এ ধরনের পণ্যের ক্ষেত্রে সরকারকে আলাদা নজর রাখতে হবে। সরকারকে চাল, তেল, আটার মতো নিত্যয়োজনীয় পণ্যে ভোক্তার স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার প্রতিবেদনে অনুযায়ী, গত এক মাসে খোলা আটার দাম ৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৫৯.৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। একইভাবে বেড়েছে প্যাকেটজাত আটা ও ময়দার দামও।
চালের দাম বাড়ার পর এবার আটার দামও কেজিতে পাঁচ/ছয় টাকা বেড়েছে। অথাৎ আটার বাজারে চাল ও আটার দাম এখন প্রায় সমান। বর্তমানে এক কেজি ...









