খালেদা জিয়াকে কি আবার কারাগারে পাঠাতে হবে – তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান স্বপ্ন দেখেছেন, এজন্য তিনি বলেছেন ১০ ডিসেম্বরের পর খালেদার নির্দেশে দেশ চলবে।
তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে’।
বিএনপিকে নিয়ে সুলতানা কামালের মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকার কর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। কি...









