
ড. বারবেল কফলার
ঢাকার জার্মান দূতাবাস জানিয়েছে, জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার ঢাকায় আসছেন। তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন জার্মান সংসদ সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার ও নুট গেরশাউ।
দূতাবাস জানায়, প্রতিনিধি দলটি আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে।
প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। টেকসই সরবরাহ চেইন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে।
বাংলাদেশ ও জার্মান উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনের এই সময়ে সফরটিকে বেশ গুরুত্বপূর্ণভাবেই দেখছে ঢাকায় জার্মান দূতাবাস।
রাশেদুল/১০/ডিএসই
