
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
সংসদে বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন, এ প্রসংগে জানতে চাইলে বুধবার (২৬ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দল থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সেপ্টেম্বরে। স্পিকার অনেকদিন দেশের বাইরে ছিলেন। তিনি এখন কোভিডে আক্রান্ত। যখন অফিস শুরু করবেন, তখন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।’
সংসদে বিরোধীদলীয় নেতা নির্ধারণে স্পিকারের কাছে দেয়া চিঠিতে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব করা হয়। তবে সংসদ সূত্রে জানা গেছে জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতাকে স্পিকারের কার্যালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জিএম কাদেরই হচ্ছেন পরবর্তী বিরোধীদলীয় নেতা।
তানভির/৩১/ডিএসই
