চলতি বছরে প্রশাসনের যে শীর্ষ পদগুলো শুন্য হচ্ছে
খন্দকার আনোয়ারুল ইসলাম, আহমেদ কায়কাউস, আলী আজম, বেনজীর আহমেদ
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বছরের মধ্যেই প্রশাসনের আলোচিত শীর্ষ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তার চাকরির বয়স শেষ হচ্ছে।
শূন্য হওয়া এসব পদে কে বা কারা আসছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও তা নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।
সরকারের প্রশাসনের শীর্ষ দুটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এই দুজনেরই দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদ প্রায় শেষের দিকে। এরমধ্যে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। অপরদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আই...









