
সুপ্রিম কোর্টে পুলিশের মহাপরিদর্শক
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
কোর্ট চত্বরে পৌছালে আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টে দায়িত্বরত ডিসি মো. মোমিনুল ইসলাম ভূইয়া।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওইদিন বিকেল সাড়ে ৩টায় তিনি বিদায়ী পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে র্যাব ডিজির পদ থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
কামরুল/২১/ডিএসই
