Wednesday, September 16

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা হয়।

সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর হবে। গণভবনের গেটে দাড়িয়ে তিনি বলেন, প্রতি বছর দুই দিন সম্মেলন হলেও এবার এক দিনেই হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।’

তিনি জানিয়েছেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে সরাসরি অংশ নেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের ২১তম সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন।

আশরাফুল-করিম/২৯/ডিএসই