প্লট জালিয়াতির জন্য অতিরিক্ত সচিব সহ ৫ জনের বিরুদ্ধে দূদকের মামলা
সাবেক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দূদক
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পূর্বাচল নতুন উপশহর এলাকায় ৫ নম্বর সেক্টরের ৩১৫ নম্বর রোডের ১ নম্বর প্লটকে (তিন কাঠা) বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে আদিবাসী কোটায় বরাদ্দ দিয়েছেন। অনুসন্ধানকালে আসামি জাহানারা বেগমের জমির মালিকানা অর্জন, নামজারি, ডিসিআর, ভূমি উন্নয়ন কর পরিশোধের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এছ...









