দেশের খেলাপি ঋণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল
রবিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপ এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চেয়েছে।
সরকার আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটির একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে আইএমএফের মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, খেলাপি ঋণ ছাড়াও মুদ্রানীতি, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, ঋণের সুদ ও মুদ্রার বিনিময় হার, সঞ্চয়পত্রের সুদ হার, বন্ড ব্যবস্থাপনাসহ বেশ কি...









