Wednesday, July 29

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হলে শাসকগোষ্ঠী পছন্দ করবে না – আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে বলেন,‘আমার অগ্রাধিকার এখন জীবনযাত্রার ব্যয়ের সমাধান করা’।

বৃহস্পতিবার দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম।

ছাত্রনেতা থেকে মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী, বারবার কারাবরণ এবং মালয়েশিয়ার কয়েক দশকের শাসনকারী দলকে ক্ষমতা থেকে উৎখাতের নায়ক আনোয়ার ইব্রাহিম ফরেন পলিসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার এর আগে বলেন, ‘আপনি যদি অপরাধের বিরুদ্ধে কঠোর হন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর হন, সম্পদের পাহাড়গড়া কিছু পরিবারের বিরুদ্ধে কঠোর হন তাহলে শাসকগোষ্ঠীর কাছে তো জনপ্রিয় হতে পারবেন না। এ সম্পর্কে আমি পূর্ণ ওয়াকিবহাল।’

তার প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, আনোয়ার ইব্রাহিমকে সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তবে শুক্রবার মুহিউদ্দিন বলেন, তিনি আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন এবং তার ব্লক বিরোধী দলের ভূমিকা পালন করবে।

রয়টার্স/১২/ডিএসই