ভদ্রভাবে না গেলে পালাতে পারবেন না, সামনে মহাবিপদ
প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব
বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বর্তমান সরকারকে ইঙ্গিত করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভদ্রভাবে না গেলে পালাতেও পারবে না, সামনে মহাবিপদ আসছে।
তিনি বলেন ভদ্রভাবে আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতা থেকে যদি না যান তাহলে পালাতেও পারবেন না। যাদের খুন করেছেন, গুম করেছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পালাতেও দেবে না।
রব বলেন, জনগণের মুক্তি হয়নি, মানুষ স্বাধীনতা পায়নি। সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা শুধু ভৌগোলিক একটি স্বাধীন জায়গা পেয়েছি কিন্তু জনগণের মুক্তি হয়নি।
আওয়ামী লীগের সমালোচনা করে রব বলেন, সামাজিক সংগঠন আর রাজনৈতিক সংগঠন জনগণের জন্য কমিটমেন্ট। সেখানে আজকের এ সময়ে আসামিকে না পেলে তা...









