Wednesday, July 29

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। 

এক পর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা হয়। সেখানে চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

উত্তেজনাকর পরিস্থিতিতে আদিতমারী বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা-বুড়িমারী মহাসড়কের যানবাহন বন্ধ থাকে। সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

মাকসুদ/১৮/ডিএসই