Monday, November 2

প্রচ্ছদ

স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুয...
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা আজ মঙ্গলবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত ম...
৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে আদেশ জারি করে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে। কানিজ-২৬/ডিএসই-১০...
সংবিধান সংশোধন কমিটিতে ৪৪ আইন বিশেষজ্ঞের মতামত

সংবিধান সংশোধন কমিটিতে ৪৪ আইন বিশেষজ্ঞের মতামত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : সংবিধান সংশোধন সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটির ৮ম বৈঠক আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির প্রেরিত তালিকাভুক্ত অভিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকগণ অংশগ্রহণ করেন। আমন্ত্রিত বিশেষজ্ঞের মধ্যে ৪৪ জন উপস্থিত থেকে সংবিধান সংশোধন বিষয়ে তাঁদের লিখিত ও মৌখিক মতামত এবং প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সংবিধানের মৌলিক কাঠামোর নীতি, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৭০ সংশোধনের বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত সংশোধনে আস্...
কলম ও কিবোর্ডে লেখা : স্নায়বিক গবেষণা

কলম ও কিবোর্ডে লেখা : স্নায়বিক গবেষণা

গবেষণা, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : নরওয়ের স্নায়ুবিজ্ঞানী অড্রে ভ্যান ডার মির কিছু শিক্ষার্থীদের মাথায় উচ্চ-ঘনত্বের EEG ক্যাপ পরিয়ে দুটি কাজ করতে বলেছিলেন। প্রথমে কলম দিয়ে হাতে লিখতে, তারপর কিবোর্ডে টাইপ করতে। ফলাফল ছিল তাৎক্ষণিক এবং উল্লেখযোগ্য। হাতে লেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশে একই সঙ্গে সমন্বিতভাবে স্নায়বিক কার্যকলাপ বেড়ে যায়। স্মৃতিশক্তি, ইন্দ্রিয়গত তথ্যের সমন্বয় এবং শেখার সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের কেন্দ্রগুলো একযোগে সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্ক তখন পূর্ণমাত্রায় কাজ করে। অন্যদিকে, টাইপ করার সময় মস্তিষ্কে প্রায় কোনো উল্লেখযোগ্য কার্যকলাপই দেখা যায়নি। কারণ, টাইপ করার ক্ষেত্রে বারবার একই ধরনের কী চাপতে হয়। এতে স্থানিক সমস্যা সমাধানের মতো দক্ষতার তেমন প্রয়োজন হয় না। শিক্ষার্থীরা যখন একই শব্দ হুবহু টাইপ করেছিল, তখন মস্তিষ্কের জটিল জ্ঞানীয় নেটওয়ার্কের সক্রিয়তা কমে গিয়েছিল। ...
সরকারি সফরে সাথে স্ত্রী – আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব

সরকারি সফরে সাথে স্ত্রী – আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব

প্রচ্ছদ, রেলওয়ে
পাবনা : সরকারি সফরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও তার স্ত্রী ডা. তাহমিনা হোসেন পাবনার ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও কুষ্টিয়ায় রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সচিব ফাহিমুল ইসলাম ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাবনা ও কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে ঢাকা, পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সচিবের একান্ত সচিব ও উপসচিব শামীমুর রহমান। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সড়কপথে পাকশী রেলওয়ে স্টেশনে পৌঁছান সচিব। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. তাহমিনা হোসেন, যিনি ঢাকা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক। পরে পাকশী রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকালে তারা রেল...
অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই

অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই

জাতীয়, প্রচ্ছদ
পঞ্চগড় : বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশায় যুক্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করা জরুরি। শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের কাছ থেকে বেতন পান। ফলে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতা কেবল পদবি কিংবা পরিচয়পত্রের মাধ্যমে নির্ধারিত হয় না, এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলার বিষয়ও জড়িত। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শি...
নগর ভবন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

নগর ভবন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় 'নগর ভবন' পরিদর্শন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। ​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনে অবস্থিত দুর্যোগকালীন জরুরি পরিচালন কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’-এ ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ওপর তৈরিকৃত একটি তথ্যচিত্র দেখেন এবং পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। ​মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন...
পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিব পদে বড় রদবদল

পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিব পদে বড় রদবদল

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিব পদে বড় রদবদল করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স...
হুতি আতংকে রিয়াদে কিংডম টাওয়ার বন্ধ ঘোষনা

হুতি আতংকে রিয়াদে কিংডম টাওয়ার বন্ধ ঘোষনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হুথিদের হামলা বাড়তে থাকায় রাজধানী রিয়াদের ল্যান্ডমার্ক আকাশচুম্বী ভবন কিংডম টাওয়ার রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস ভাড়াটেদের দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এদিকে রবিবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলটের মৃত্যুর কথা জানিয়েছে। রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলা কিংডম টাওয়ার ভবনটি সব অফিসকর্মীর জন্য বাধ্যতামূলক হোম অফিস করার নির্দেশনা জারি করেছে। এএফপির দেওয়া একটি ই-মেইলে এ তথ্য মিলেছে। ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, অনুগ্রহ করে জানানো যাচ্ছে, কিংডম সেন্টারের সব অফিসকর্মীর জন্য দূর থেকে কাজের ব্যবস্থা অবিলম্বে কার্যকর হয়ে বাধ্যতামূলক করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জাারি থাকবে। কর্তৃপক্ষ আরও বলেছে, এ সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন। ব্যবস...