৫১ বছরেও স্বীকৃতি পায়নি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার – অর্ধাহারে অনাহারে বেঁচে আছে তার পরিবার
সাজিউদ্দিন কামাল
মুক্তিযোদ্ধা আব্দুল সরদারের বয়োবৃদ্ধা স্ত্রী জোহুরা বেগম
স্বাধীনতার ৫১ বছরেও স্বীকৃতি পায়নি ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার। সেই বেদনা বয়ে বেড়াচ্ছেন তাঁর বিধবা বয়োবৃদ্ধা স্ত্রী জোহুরা বেগম।
জোহুরা বেগমের করুণ আর্তি, জীবনের পড়ন্ত বেলায় স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেখে যেতে চাই।
প্রতিবেদকের সাথে কান্নাজড়িত কন্ঠে জোহুরা বেগম বলছিলেন, ১৯৭১ সাল। চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেদিন বসে থাকতে পারেননি সাতক্ষীরার তালা উপজেলার খলিল নগর ইউনিয়নের মহন্দীর নিভৃত পল্লীর মৃত কাতার আলী সরদার ও গুলজান বিবির ছেলে দেশপ্রেমিক আব্দুল সরদার। স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সাথে ট্রেনিং নিতে চলে যান ভারতে। সেখান থেকে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌছালে পাকিস্তানী সেনারা অ...









