Wednesday, July 29

গণমাধ্যমকর্মীদের জনস্বার্থমূলক কাজে অনুপ্রাণিত করতে বিজেসি’র এওয়ার্ড

বিজেসি’র আয়োজনে ‘তৃতীয় সম্প্রচার সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলা একাডেমিতে আয়োজিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজনে ‘তৃতীয় সম্প্রচার সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য প্রবাহের অবাধ ও সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। গণমাধ্যমের কার্যপরিধি এখন অনেক বিস্তৃত। দৈনন্দিন জীবনের সঙ্গে গণমাধ্যম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডিজিটাল সুবিধা ও ইন্টারনেটের অবাধ প্রসারের কারণে সংবাদ জগতের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকা হচ্ছে।’

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার আরও বলেন, ‘ব্রডকাস্ট তথা সম্প্রচারের বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডও গঠিত হয়েছে, যা গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব নীতি, ওয়েজবোর্ড গঠনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতন্ত্র চর্চা ও বিকাশের সাথে সংবাদ পরিবেশন ও মিডিয়ার অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

সম্মেলনে পাঁচ ক্যাটাগরিতে বিজেসি অ্যাওয়ার্ড প্রদান প্রসঙ্গে স্পিকার বলেন, ‘এই অ্যাওয়ার্ড গণমাধ্যমকর্মীদের জনস্বার্থমূলক কাজে অনুপ্রাণিত করবে।’

রতন/০৫/ডিএসই