Wednesday, July 29

জংগী হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন

আজ (শুক্রবার) সকালে রাজধানীতে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের হলি আর্টিজানে জংগী হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এরপর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ছয় বছর আগের হামলায় ৭ জন জাপানি নাগরিক নিহত হয়েছেন। যারা মেট্রোরেল লাইন ওয়ান প্রকল্পের গবেষণায় নিয়োজিত ছিলেন। আমরা কখনোই তাদের ভুলব না।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ নিহত হয় ২২ জন।

সুরাইয়া/১৯/ডিএসই