
পুলিশের গাড়ীতে ব্যবহার করা ইমার্জেন্সি স্ট্রোভ লাইট
পুলিশের গাড়ীতে ব্যবহার করা ইমার্জেন্সি স্ট্রোভ লাইটগুলো জনসাধারণের ব্যবহারের ব্যপারে কি কোন আইনি বিধি-নিষেধ নেই ?
আমাদের দেশে রাস্তায় বের হলে কোনটা পুলিশের গাড়ি আর কোনটা জনগনের তা বুঝা কঠিন হয়ে পরে। কারন প্রায়শই দেখা যায় রাজনীতিবিদ কিংবা আমলারা বা তাদের ঘনিষ্ঠ অনুসারীরা সড়ক ব্যবহারকারীদের প্রভাবিত করতে ইমার্জেন্সি স্ট্রোভ লাইটগুলো ব্যবহার করছে।
দ্রুতই এব্যপারে কঠিন পদক্ষেপ নেয়া উচিৎ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
খালিজ টাইমসের সূত্রে জানা যায়, গতকাল ( শুক্রবার ) দুবাই জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল জুমা বিন সুওয়াইদান সড়ক ব্যবহারকারীদের কে ট্রাফিক আইন মেনে পুলিশের অনুরূপ জরুরি সতর্কতা বাতিগুলি ব্যবহার না করার অনুরোধ করেছেন।
কর্নেল বলেন, পুলিশের টহলদারি বাহিনী পুলিশের অনুরূপ এই জরুরি সতর্কতা বাতিগুলি ব্যবহার করার জন্য দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে দুবাই ট্রাফিক পুলিশ।
বায়েজিদ/১/ডিএসই
সূত্রঃ খালিজ টাইমস
