
বাসের ধাক্কায় জাহাঙ্গীর মাতব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে
বায়তুল মোকাররম মসজিদের ১ নাম্বার গেইটের সামনে বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের মামা মো. মুহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর বিদেশ যাওয়ার চেষ্টা করছিলো। মেডিক্যাল করার উদ্দেশ্যে ফকিরাপুল পানির ট্যাংক এলাকায় যাচ্ছিলো। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার সময় বায়তুল মোকাররম মসজিদের ১ নম্বর গেটের সামনের রাস্তা পার হচ্ছিলো। এ সময় তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি জব্দ করেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
রবি/০৩/ডিএসই
