Wednesday, September 16

জাতীয়

বিশ্বব্যাপী খাদ্য সংকট চলছে, আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে – প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী খাদ্য সংকট চলছে, আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে বলেন, যে কোন সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী অধিক ফসল উৎপাদন ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পাশাপাশি দেশব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব দেন। করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা, বিদ্যুতের অভাব এবং বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে। আমরা যদি সাবধানে এগিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের কোন সমস্যা হবে না, এটা আমার বিশ্বাস।’ কিছু পদক্ষেপ এখন থেকেই যদি আমরা নেই তাহলে আগামী দিনে যে আরো সমস্যাটা দেখা দিতে পারে সে পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো।’ ...
জনতা ব্যাংকের চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি উদ্বোধন

জনতা ব্যাংকের চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি উদ্বোধন

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন চতুর্থ শিল্প বিপ্লববের প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ভার্চুয়াল প্লাটফর্মে সম্প্রতি উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা আয়োজিত এ কোর্সে ব্যাংকের ৫০ জন নির্বাহী অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ব্যাংকিং ব্যবসায় যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে তা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি-জেবি/০৪/ডিএসই ...
লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৫২ টাকা ও খাসির চামড়া ২০ টাকা

লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৫২ টাকা ও খাসির চামড়া ২০ টাকা

জাতীয়, প্রচ্ছদ
লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান। নতুন দাম অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৭ টাকা বাড়িয়ে ৪৭ থেকে ৫২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়িয়ে ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। গত বছর ২০২১ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। এছাড়াও খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা ন...
কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু

কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
প্রগতি সরণিতে কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে সোমবার রাত সোয়া ১টার দিকে প্রগতি সরণিতে কাভার্ড ভ্যানের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে বলে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। নিহত ইয়াহিয়া সাজ্জালের (২৫) বাড়ি পিরোজপুরে। তিনি উত্তর বাড্ডায় থাকতেন। আর মো. ইস্রাফিলের (৩৫) বাড়ি লক্ষ্মীপুরে। ওসি বলেন, রাতে সড়কের পাশে আসবাবপত্র নামানোর কাজ সেরে ওই দুজন তাদের ভ্যানের উপর বসেছিলেন। সেসময় রামপুরার দিকে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি কভার্ডভ্যান তাদের ভ্যানের উপর উঠে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তানজিদ/১০/ডিএসই ...
ভোজ্য তেলের ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার ৩০ জুন পর্যন্ত

ভোজ্য তেলের ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার ৩০ জুন পর্যন্ত

জাতীয়, প্রচ্ছদ
প্রতি লিটার বোতল ১৯৯ টাকা রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এক স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করে এই ভ্যাট প্রত্যাহার সুবিধা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দরের ঊর্ধ্বগতির মধ্যে গত ১০ মার্চ ভোজ্য তেলের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। তা ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছিল। এখন সেই সুবিধা তিন মাস বাড়ানো হল। ইউক্রেইন যুদ্ধ শুরুর ভোজ্য তেলের বাজার চড়ে। তাতে দেশের বাজারে সয়াবিনসহ ভোজ্য তেলের দাম কয়েক মাসের ব্যবধানে প্রতি লিটারে ৫৫ টাকা বেড়ে যায়। তবে বিশ্ববাজারে দাম কমায় গত মাসের শেষ দিকে ৬ টাকা কমে সয়াবিন এখন প্রতি লিটার বোতল ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সাজ্জাদ/০৯/ডিএসই ...
সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের জন্য প্রকাশকদেরকে চিঠি

সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের জন্য প্রকাশকদেরকে চিঠি

জাতীয়, প্রচ্ছদ
ডিএফপি ঈদুল আজহার আগে সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ জানিয়ে দেশের সব পত্রিকার প্রকাশককে চিঠি পাঠিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি)। সোমবার (৪ জুলাই) ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তারের সই করা চিঠি প্রকাশকদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সব ধরনের সংবাদপত্রের প্রকাশকদের দৃষ্টি আকর্ষণপূর্বক স্মরণ করিয়ে দেয়া যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবং আনন্দে শরিক হতে সচেষ্ট হয়। এ মহৎ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের শরিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে ঈদুল আজহা উপলক্ষে বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস দেয়া হয়। প্রকাশকদের উদ্দেশে চিঠিতে আরো বলা হয়, ঈদুল আজহার আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতনভাতা, উৎসবভাতা বা ...
করোনায় মৃত্যু ১২ জনের

করোনায় মৃত্যু ১২ জনের

জাতীয়, প্রচ্ছদ
প্রতীকী ছবি দেশে ৩ জুলাই সকাল ৮টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ২৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১২ জনের। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন করোনা রোগী। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। রফিক/১১/ডিএসই ...
সন্তানদের সাথে প্রধানমন্ত্রীর সেলফি

সন্তানদের সাথে প্রধানমন্ত্রীর সেলফি

জাতীয়, প্রচ্ছদ
সন্তানদের সাথে প্রধানমন্ত্রী সড়ক পথে নিজের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে সন্তানদের নিয়ে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে সেলফি তোলেন তিনি। পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে গোপালগঞ্জে এটা প্রধানমন্ত্রীর প্রথম সফর। সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। পদ্মা সেতু পার হওয়ার সময় সেখানে নেমে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী ও তার দুই সন্তান। এ সময় পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন তারা। সেলফি তোলার পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয...
সরকারি যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত

সরকারি যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত

জাতীয়, প্রচ্ছদ
ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকার জরুরি সিদ্ধান্ত নিয়েছে রবিবার অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারি ব্যয় সংকোচনের পরিকল্পনার অংশ হিসাবে সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিপত্রে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তের মধ্যে রয়েছে- নতুন/প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয় (মোটরযান, জলযান, আকাশযান) বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষে...
পদ্মা সেতু হয়ে টুঙ্গিবাড়ির পথে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে টুঙ্গিবাড়ির পথে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
পদ্মা সেতু হয়ে সপরিবারে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি। সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। রাব্বি/২৩/ডিএসই ...