কুর্মিটোলা গলফ ক্লাবের পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান
অনুদানের ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়। পরবর্তীতে এটি দীর্ঘায়িত হয় এবং মারাত্মক রূপ ধারণ করে। বন্যাদুর্গত এসব অঞ্চলে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ফসলাদি, বাড়িঘর, রাস্তাঘাটসহ জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসমস্ত এলাকার দুর্গত মানেুষরা খাদ্য-পানীয় ও বাসস্থানের অভাবে দুর্বিসহ জীবনযাপন করছে। এসব দুর্গত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার তত্ত্বাবধানে ‘লজিস্টিক্স এরিয়া রিলিফ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাব...









