
সংশ্লিষ্টতা না থাকলেও বিদেশ প্রশিক্ষণ ও সফরে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা
বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম ওয়াসার একটি দল পানি জীবাণুমুক্ত করতে যে যন্ত্র কেনা হচ্ছে, তা দেখতে ও পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র যান । এটি একটি কারিগরি বিষয় হলেও সফরে থাকছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একটি প্রকল্পে ‘নগর পরিকল্পনা’ শীর্ষক একটি প্রশিক্ষণের জন্য গত মে মাসের ১১ তারিখ যুক্তরাজ্য সফরের অনুমতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে এই সফরে কোনও নগর পরিকল্পনাবিদ ছিলেন না। বরং অধিদফতরের প্রকৌশলীদের সঙ্গে সফরের অনুমোদন পেয়েছেন যুগ্মসচিব মো. জসিম উদ্দিন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিদেশ সংক্রান্ত অনুমোদনপত্র পর্যালোচনা করে দেখা যায়, কাজে সংশ্লিষ্টতা না থাকলেও ওয়াসা, সিটি করপোরেশন ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বেশিরভাগ বিদেশ প্রশিক্ষণ ও সফরে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যাকে অনেকটা স্বেচ্ছাচারিতা হিসাবে দেখছেন সংশ্লিষ্ট অনেকে।
অভিযোগ আছে, বিদেশ প্রশিক্ষণ ও স্টাডিট্যুরের প্রস্তাবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম না রাখলে এগুলোর অনুমোদন পেতে জটিলতা হয়।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণের নামে বিদেশে যাওয়ার সুযোগকে যে ক্রমবর্ধমান হারে ক্ষমতার কাছাকাছি এক শ্রেণির কর্মকর্তারা প্রমোদ ভ্রমণসহ নিজেদের সুবিধা অর্জনের লাইসেন্সে রূপান্তর করেছেন, এটি তারই একটি উদাহরণ।
রুহুল-আমিন/১৫/ডিএসই
