Wednesday, July 29

ডি-৮ সম্মেলনে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। প্রায় দশ বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ঢাকা সফর হতে যাচ্ছে এটি।

রোববার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের অন্য সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকেও যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোতে থাকা বাংলাদেশ দূতগণ সশরীরে আমন্ত্রিত অতিথিদের কাছে হাজির হয়ে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

কণা-করিম/০৯/ডিএসই