
আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী
রোববার (১৭ জুলাই) বিসিবির পঞ্চম বোর্ডসভা শেষে সাংবাদিকদের নাজমুল হাসান জানান, ‘জয়সূচক শট যখন খেললো, রানটা যখন নিলো, যতটুকু মনে পড়ে তখন রাত পৌনে তিনটা বাজে। সাথে সাথে ফোন করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘এই ভালো খেলছে তো…।’ আমি বললাম, ‘আপনি এত রান পর্যন্ত জেগে আছেন?’ প্রধানমন্ত্রী বললেন, ‘আমি চিন্তায় ঘুমাতে পারিনি।”
তামিম আউট হয়ে যাওয়ার পরপর মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব টেন্সড। তামিম আউট হয়ে গেলো। তো যাই হোক, আমি বললাম, ‘অসুবিধা নেই, জিতবো ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তা করেন না।”
তামিম আউট হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হাসিমুখে। বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
বিসিবি সভাপতি বলেন, ‘এটাই আমি বোর্ড মেম্বারদের বলছিলাম, অবিশ্বাস্য। উনি এত ব্যস্ত থাকেন। তারপরও রাত জেগে খেলাগুলো দেখছেন…।’
সুবির/০৯/ডিএসই
