Wednesday, July 29

তিন’শ কোটি টাকা আত্মসাতকারী আসামীরা কারাগারে ডিভিশন পেয়েছে

৩০৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের কারনে দুদকের মামলায় গ্রেপ্তার চারজন কারাগারে ডিভিশন পেয়েছেন

জমি কেনায় ৩০৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের কারনে দুদকের মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিলুপ্ত বোর্ড অব ট্রাস্টিজের চারজন ট্রাস্ট্রি কারাগারে ডিভিশন পেয়েছেন বলে জানা গেছে !

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারাগারে এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ ডিভিশন পেয়েছেন। তারা খুব সকালে ঘুম থেকে ওঠেন। নিয়ম করে পত্রিকা পড়েন। সকালের চা-নাস্তা খেয়ে তাদের রুমের মধ্যেই বিশ্রাম নেন। মাঝেমধ্যে পরিবারের সঙ্গে কারাগার থেকে মুঠোফোনে কথা বলেন তারা। এছাড়া ধর্মীয় বইও পড়ে থাকেন দূর্নীতিতে অভিযুক্ত এই তিনজন ট্রাস্টি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলাটি করে দুদক। ওই চারজন আগাম জামিন নিতে গিয়ে ধরা পড়েন। বাকি দুজন আগে থেকেই পলাতক। মামলাটি এখনো তদন্তাধীন বলে জানায় দুর্নীতিবিরোধী সংস্থাটি। মামলাটি তদন্ত করছেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

রহমান/০৯/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *