
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি মারা যান।
মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
আইরিন মাহবুব বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা বলেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বেলা ১টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
ডেস্ক-রিপোর্ট/৩৭/ডিএসই
