Wednesday, July 29

সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আজ সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। তাতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনও সমস্যা হবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। তবে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘সবাইকে এই সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে।’

রাশেদ/২১/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *