দক্ষিণ এশিয়া বিজয়ের পতাকা উড়িয়ে দেশে এসেছে নারী ফুটবল দল
শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে বাংলাদেশে পা রেখেছে নারী ফুটবল দল
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বেমুকুট নিয়ে বুধবার দুপুরে বাংলাদেশে পা রেখেছে নারীরা। তাদের বহনকারী বিমান দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে
মেয়েদের এই অর্জনকে সবাই বলছে বাংলাদেশের জয়। তাই তো তাদের বরণ করে নিতে বিমানবন্দরে হাজির শতশত সমর্থক, শুভাকাঙ্খীরা। হাজির হয়েছেন তাদের আইডল মেনে ফুটবলে পা লেখানো একাধিক কিশোরী। কেউ এসেছেন ফুল নিয়ে। কেউ বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে। ক্রিকেট মাঠে সদা উপস্থিত হওয়া টাইগার শোয়েবও বিমানবন্দরে হাজির মেয়েদের সমর্থন জুগাতে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিজয়ী মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করে দিয়েছে। সেই বাসেই চড়ে চ্যাম্পিয়নরা বিমানবন্দর থেকে বনানী, মহাখালী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণী উড়া...









