Tuesday, September 15

খেলাধুলা

বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম

বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
শ্রীধরন শ্রীরাম বিসিবি সভাপতি নাজমুল হাসান শুক্রবার দুপুরে জানিয়েছেন, বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম। “শ্রীরামকে আমরা শর্ট লিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। আামাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা তার। সে কোচ হিসেবে আসছে না, নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে সে।” শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতের পক্ষে ৮টি ওয়ানডে খেলেছেন, সবশেষটি ছিল বাংলাদেশেই। বাঁহাতি এই অলরাউন্ডারের রঞ্জি রেকর্ড অবশ্য দুর্দান্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে উইকেট ৮৫টি। ২০১২ সালে খেলা ছাড়ার পর কোচ হিসেবে দ্রুতই নিজের জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটে। আইপিএলে বিভিন্ন দলে নানা ভূম...
কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে কাতার বিশ্বকাপ দেখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্চল নির্ধারনের ক্ষেত্রে ইসরায়েলের অধিবাসীদের ফিলিস্তিনকে নিজ দেশ হিসেবে নির্বাচন করতে হবে। দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপীয় অঞ্চলেও তালিকাভুক্ত করা হয়নি। এই খবরে রীতিমত তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। কাতার বিশ্বকাপের জন্য এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি নামের একটি বিক্রয় কোম্পানি। একজন লেবানিজ আরব নিউজকে বলেছেন, ‘আসলে ইসরায়েল নামে কোনও কিছুর যে অস্তিত্ব আছে, কাতার সেটাকে স্বীকৃতি দেয় না। এমনকি আরব অঞ্চলের কোনও ইভেন্টেও তাদের অংশগ্রহণ দেখতে নারাজ।’ আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই ...

কেলির গোলে ইংল্যান্ডের নতুন ইতিহাস !

খেলাধুলা, প্রচ্ছদ
প্রথমবারের মতো ফুটবলে মেজর ট্রফির দেখা পায় ইংল্যান্ড রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মেয়েদের ইউরোর ফাইনালে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। স্টেডিয়ামে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ তৈরি করে ইংল্যান্ড-জার্মানি। ৫৬তম মিনিটে ইংলিশদের হয়ে বদলি নামেন এলা টুন। মাঠে নামার ছয় মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন তিনি। ৭৯তম মিনিটে পাল্টা-আক্রমণে গোল করে জার্মানিকে সমতায় ফেরান মাগুল। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায় থেকেই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ের ১১০তম মিনিটে অবশেষে জয়সূচক গোল করেন ক্লোয়ি ম্যাগি কেলি। তার গোলেই ইতিহাস গড়ে ইংল্যান্ড। স্পোর্টস-ডেস্ক/২৪/ডিএসই ...
আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী

আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী রোববার (১৭ জুলাই) বিসিবির পঞ্চম বোর্ডসভা শেষে সাংবাদিকদের নাজমুল হাসান জানান, ‘জয়সূচক শট যখন খেললো, রানটা যখন নিলো, যতটুকু মনে পড়ে তখন রাত পৌনে তিনটা বাজে। সাথে সাথে ফোন করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘এই ভালো খেলছে তো…।’ আমি বললাম, ‘আপনি এত রান পর্যন্ত জেগে আছেন?’ প্রধানমন্ত্রী বললেন, ‘আমি চিন্তায় ঘুমাতে পারিনি।” তামিম আউট হয়ে যাওয়ার পরপর মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব টেন্সড। তামিম আউট হয়ে গেলো। তো যাই হোক, আমি বললাম, ‘অসুবিধা নেই, জিতবো ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তা করেন না।” তামিম আউট হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হাসিমুখে। বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।  বিসিবি সভাপতি বলেন, ‘এটাই আমি বোর্ড মেম্বারদের বলছিলাম, অবিশ্বাস্য। উনি এত ব্যস্ত থাকেন। ...
সাকিবের বিশ্বরেকর্ড – ৩৫ রানে বাংলাদেশের হার

সাকিবের বিশ্বরেকর্ড – ৩৫ রানে বাংলাদেশের হার

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট ও দুই হাজার রান করার রেকর্ড গড়েছেন সাকিব। যেখানে পাহাড় সমান রান তাড়া করতে নেমে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন বাংলাদেশের ব্যাটাররা, সেখানে একাই ব্যাট হাতে লড়াই করে যান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও পারেননি দেশকে জেতাতে। তবে গড়েছেন বিশ্ব রেকর্ড। ডোমিনিকায় অনুষ্ঠিত ম্যাচে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ওবেদ ম্যাককয়ের করা ইনিংসের ১৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। আর এই শৈল্পিক ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো। আর ১...