Wednesday, July 29

বিরাট কোহলির ১২২ রানের ইনিংসে ভর করে ভারতের জয়

বিরাট কোহলির অপরাজিত ১২২ রান

১২টি চার ও ৬ ছক্কায় মাত্র ৬১ বলে বিরাট কোহলির করা অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে সুপার ফোরের শেষ ম্যাচে ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেছে ভারত।

২১৩ রানের টার্গেটে খেলতে নেমে ভুবনেশ্বরের বোলিং তোপে ২১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। শেষ পর্যন্ত ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান ও রশিদ খানের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ১১১ রান পর্যন্ত যেতে পারে আফগানরা। ভুবনেশ্বর ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন।

১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি পার হয় আফগানিস্তান। আর সেটা সম্ভব হয় ইব্রাহিম জাদরানের ব্যাটে ভর করে। তিনি ২৯ ও রশিদ খান ১৫ রান করলে দলীয় সংগ্রহ ৫০ পেরোয়। অবশ্য ৫৪ রানে যেতেই সাজঘরে ফেরেন রশিদ। দীপক হুদা বলে আউট হন তিনি।

স্পোর্টস-ডেস্ক/৩৮/ডিএসই