
শক্তিশালী দল বাহরাইন বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি
শেখ আলি বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখেছিল স্বাগতিক বাহরাইন।
তবে শক্তিশালী বাইরাইনকে তাদের মাঠে জিততে দেয় নাই বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শনিবার গোলশূন্য ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে যুবারা।
খেলার শেষদিকে বাহরাইন গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।
বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের সঙ্গে ১২ সেপ্টেম্বর। এর পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ সেপ্টেম্বর কাতার ও নেপালের বিপক্ষে।
তানভির-বাহরাইন/০১/ডিএসই
