Wednesday, July 29

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই নারী টেবিল টেনিস খেলোয়াড় নিষিদ্ধ

খেলায় অংশ না নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ টেবিল টেনিসের দুই নারী খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ।

টেবিল টেনিস খেলোয়াড় মৌ ও সোমা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুজনকে ঘরোয়া ও আন্তর্জাতিক সকল ইভেন্টে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে গত ৫ আগস্ট দুজনের দ্বৈত ও মিশ্র ইভেন্টে খেলা ছিল। তারা দুইজন না খেলে বাইরে ছিলেন। ফলে ম্যাচটি ওয়াকওভার হয়। পরে জানা যায়, গেমস ভিলেজ থেকে বেরিয়ে তারা লন্ডনে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। 

দুজনের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও খবর নিতে পারেননি কর্মকর্তারা। ফেডারেশন তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টা পরও তাদের থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত তাদের নিষিদ্ধ করে ফেডারেশন।

স্পোর্টস-ডেস্ক/৩৯/ডিএসই