Wednesday, July 29

পাকিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা

অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন

পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন।

নেপালের স্থানীয় সময় আজ শনিবার দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হয় আরও দুটি গোল। তাতে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল। আজ বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে ভারতের মুখোমুখি হবে সাবিনা-কৃষ্ণারা।

স্পোর্টস-ডেস্ক/৩৪/ডিএসই