Tuesday, September 15

খেলাধুলা

ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল

ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
রিচার্লিসনের দূর্দান্ত বাইসাইকেল কিক দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল। ফিফা য়ে ১ নম্বর দল ব্রাজিল। ২১ নম্বরে সার্বিয়া। কাগজে-কলমে ব্যবধান স্পষ্ট। মাঠের খেলায় প্রথমার্ধে সেই ব্যবধান দেখাতে নো পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ব্রাজিল দেখিয়েছে, তারা কতটা দুর্ধর্ষ। বল দখলের লড়াইয়ে ৫৯ ভাগ ছিল ব্রাজিলের, ৪১ ভাগ সার্বিয়ার। দ্বিতীয়ার্ধে সার্বিয়া খুব কমই বল পেয়েছে। সার্বদের ডিফেন্স ভেদ করে একের পর এ বল নিয়ে প্রবেশের চেষ্টা করে ব্রাজিলিয়ানরা। তবে সার্বিয়ান ডিফেন্ডাররাও ছিল তৎপর। ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ প্রতিরোধ করেছে তারা। ব্রাজিলেরও দুর্ভাগ্য, দুটি শট ফিরে এসেছে সাইড বারে লেগে। স্পোর্টস-ডেস্ক/৪১/ডিএসই ...
জাপানের কাছে জার্মানীর পরাজয় !

জাপানের কাছে জার্মানীর পরাজয় !

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
২৭ ঘণ্টার ব্যবধানে কাতার বিশ্বকাপে ঘটলো দুটি অঘটন। দূর্ঘটনার নায়ক এশিয়ার দুই দল সৌদি আরব ও জাপান। চারবার বিশ্বকাপ জয়ী জার্মানীকে ২-১ গোলে হারিয়েছে জাপান। সৌদি আরবও আর্জেন্টিনাকে হারিয়েছিলো ২-১ গোলের ব্যবধানে। জয়ের নায়ক ডোয়ান গ্রুপ ‘ই’ থেকে নিজেদের প্রথম ম্যাচে আল খলিফা স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) রাতে ফেভারিট জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ডোয়ান ও আসানোর গোলে। জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন গুন্ডোগান। প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান। অথচ ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছিল জার্মানি। আক্রমণের পর আক্রমণে বিপর্যস্ত ছিল জাপানি ডিফেন্স। তবে দ্বিতীয়ার্ধে সৌদি আরবের মতই চমক দেখিয়েছে জাপান। প্রথমার্ধে ১টি আক্রমণ করা জাপান দ্বিতীয়ার্ধে আক্রমণ করে ১১টি! জয়ের দুই নায়ক ডোয়ান ও আসানো। আসানো এর আগে বেশ কয়েকবার গোলের চেষ্টা করেও পাননি। শেষ পর্যন...
সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!

সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
সৌদি আরবের কাছে পরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ফিফা তিনে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ফিফা ২০১৪ বিশ্বকাপের সালের ফাইনালিস্ট লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের মতো তারকাবহুল দল আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচে অপরাজিত তারা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার নেওয়া শট অবশ্য ফাঁকি দিতে পারেনি সৌদির গোলরক্ষক মোহাম্মেদ আল-ওয়াইসকে। তবে গোল পেতে বেশি দেরি করতে হয়নি তাদের। ৮ মিনিটে বক্সের মধ্যে লিয়েনাদ্রো পারদেসকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে মেসি গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ২২ মিনিটে মেসি আরও একবার বল জালে জড়ান। কিন্তু অফসাইডের দোষে দুষ্ট হওয়ায় বাতিল হয় সেটি। এরপর ২৭ ও ৩৫ মিনিটে দুই দুইবার লাওতারো মার্টিনেজ বল ...
৩ রানের শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

৩ রানের শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো বাংলাদেশ গ্যাবায় টস জিতে রোববার বাংলাদেশ আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫০ রান করে। রান তাড়ায় নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রান করে। সুপার টুয়েলেভে নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো তারা। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে সেমিফাইনালের আশায়। জিম্বাবুয়ের উইকেটের মিছিলে শুরুর দিকে জয় সহজ মনে হলেও উইলিয়ামস-বার্ল ম্যাচটাকে নিয়ে আসেন শেষের দিকে। বাড়তে থাকে নাটক। শেষ দুই ওভারে স্পিন হওয়াতে বাড়তে থাকে আরও শঙ্কা। দুর্দান্ত বোলিং করতে থাকা মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের আগেই বোলিং করিয়ে ফেলেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৮তম ওভারের শেষ দুই বলে হাসান মাহমুদকে দুই চারে শন উইলিয়ামস ব্যবধান কমিয়ে আনেন। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। দুর্দান্ত থ...
অঘটনের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন একটি ঘটনা !

অঘটনের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন একটি ঘটনা !

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের খেলা অস্ট্রেলিয়ার মাটিতে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের খেলা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের খেলা। প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার অপ্রত্যাশিত জয়ের পর দ্বিতীয় দিনেও ঘটেছে অঘটন। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পর্বের ম্যাচের পাশাপাশি চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া দলগুলোও খেলেছে প্রস্তুতি ম্যাচ। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে দেখা গেল অভাবনীয় এক ঘটনা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টির মহাযজ্ঞে সোমবার (১৭ অক্টোবর) তিনটি ম্যাচে আগে ব্যাট করা দলের স্কোরকার্ড প্রায় সমান। প্রথম পর্বের ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচ ও প্রস্তুতি ম্যাচে পাকিস্তান-ইংল্যান্ড ও বাংলাদেশ-আফগান ম্যাচে আগে ব্যাট করা দল করেছে সমান রান। প্রতিটি ম্যাচেই আগে ব্যাট করা দল সংগ্রহ করে ১৬০ রান করে। এদের মধ্যে...
ত্রিদেশীয় সিরিজ বিজয়ী পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ বিজয়ী পাকিস্তান

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
হায়দার-নেওয়াজের মারমুখী ব্যাটিং এ বিজয় নিশ্চিত হয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে ৫ উইকেটে শিরোপা জিতল বাবর আজমের দল। ক্রাইস্টচার্চে শুক্রবার ফাইনালে নিউ জিল্যান্ডের ১৬৩ তিন বল বাকি থাকতেই পেরিয়ে যায় পাকিস্তান। ৩৮ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৯ রান করেন উইলিয়ামসন। দলের আর কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত। পাকিস্তানের ইনিংসে কোনো ফিফটি নেই। তবে ভীষণ প্রয়োজনের সময় ১৭০ এর বেশি স্ট্রাইক রেটে তিনটি কার্যকর ইনিংস খেলেন নাওয়াজ (২২ বলে ৩৮*), হায়দার (১৫ বলে ৩১) ও ইফতিখার (১৪ বলে ২৫*)। হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে নাসিম শাহর প্রথম পাঁচ বলে তিনটি চার মারেন ফিন অ্যালেন। শেষ বলে জায়গা করে নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি ক্যাচ দেন নাওয়াজের হাতে। প্রথম ১০ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৮৩। সেখান থেকে শেষ ১০ ওভারে মাত্র ৮০ রান করতে পারে নিউ জিল্যান্ড। শেষ ওভার...
এখনও বাংলাদশের টিকে থাকার আশা

এখনও বাংলাদশের টিকে থাকার আশা

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত ভারতের জয়ে বাংলাদেশের সেমির আশা বেঁচে রইলো। ৫ ম্যাচে ২ জয় নিয়ে এখন পাঁচ নম্বরে নিগার সুলতানার দল। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ চারে চলে যাবে টাইগ্রেসরা। তখন থাইল্যান্ডের সমান ৩ জয় হবে বাংলাদেশের। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই। সিলেটে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি খারাপ ছিল না থাইল্যান্ডের। একটা সময় ১ উইকেটে ছিল ২০ রান। সেখান থেকে আর মাত্র ১৭ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়ে বসে থাই মেয়েরা। ওপেনার নানাপথ (১২) ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি। ভারতের স্নেহা রানা ৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান রাজেশ্বরী গাঁয়কদ ও দীপ্তি শর্মা। জবাবে পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত। ব্যক্তিগত ...
আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে জবাব দেওয়ার সুযোগ ছিল।কিছুটা সফলও হয়েছে। উন্নতির ছাপ রেখে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছে ৩২ রানের ব্যবধানে। তাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীরামের শিষ্যরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে আরব আমিরাত। ২৯ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। অবশ্য সেখান থেকে অধিনায়ক চুনদানগাপোইল রিজওয়ান ও বাসিল হামিদের অনবদ্য জুটি ঢিমেতালে আশার আলো দেখাচ্ছিল আমিরাতের সমর্থকদের। হামিদ ৪০ বলে ৪ চারে ৪২ রান করে ফিরলে ২ চার ২ ছয় করা অপরাজিত রেজওয়ানকে নিয়ে ৫ উইকেট হারিয়ে আরব আমিরাত থামে ১৩৭ রানে। বাংলাদেশ জয় পায় ৩২ রানে। ক্যারিয়ার সেরা ইনিংস ...
দুবাইয়ে হারতে হারতে জিতে গেছে বাংলাদেশ

দুবাইয়ে হারতে হারতে জিতে গেছে বাংলাদেশ

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
ম্যান অব দ্যা ম্যাচ আফিফ হোসেন দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ভালোভাবেই চেপে ধরেছিল আমিরাত। শেষ পর্যন্ত তারা পেরে উঠল না অল্পের জন্য। ৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। এই বছর ১১ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের মাত্র তৃতীয় জয় এটি। ১১ ওভার শেষে রান ছিলো বাংলাদেশের ৫ উইকেটে ৭৭! সেখান থেকে দলকে ১৫৮ রানের পুঁজি এনে দেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। নিজের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচটি আফিফ স্মরণীয় করে রাখেন ৫৫ বলে অপরাজিত ৭৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। সোহানের সঙ্গে তার জুটিতে ষষ্ঠ উইকেটে রান আসে ৮১, যা বাংলাদেশের রেকর্ড। বাংলাদেশ এ দিন ব্যাটিংয়ে নামে টস হেরে। চোট কাটিয়ে লিটন দাস ফেরায় কৌতূহল ছিল উদ্বোধনী জুটি নিয়ে। তবে এশিয়া কাপের সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ জুটি ধরে রাখে দল। সাফল্য অবশ্য মেলেনি। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাব্বির আউট...
বিশ্বকাপের বাছাইপর্বে  অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের নারীরা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের নারীরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। আজ জিতে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে গেল সালমা-রুমানারা। ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলার মেয়েরা। এছাড়া ২০১৪ সালে স্বাগতিক হিসেবে ও ২০১৫ সালে বাছাইপর্বে রানার্স-আপ হয়ে...