
তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের নারীরা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের নারীরা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।
এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। আজ জিতে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে গেল সালমা-রুমানারা।
২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলার মেয়েরা। এছাড়া ২০১৪ সালে স্বাগতিক হিসেবে ও ২০১৫ সালে বাছাইপর্বে রানার্স-আপ হয়ে খেলেছিল বিশ্বকাপে।
স্পোর্টস-ডেস্ক/৩৩/ডিএসই
