Wednesday, July 29

অঘটনের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন একটি ঘটনা !

মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের খেলা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের খেলা। প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার অপ্রত্যাশিত জয়ের পর দ্বিতীয় দিনেও ঘটেছে অঘটন। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পর্বের ম্যাচের পাশাপাশি চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া দলগুলোও খেলেছে প্রস্তুতি ম্যাচ। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে দেখা গেল অভাবনীয় এক ঘটনা।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টির মহাযজ্ঞে সোমবার (১৭ অক্টোবর) তিনটি ম্যাচে আগে ব্যাট করা দলের স্কোরকার্ড প্রায় সমান।

প্রথম পর্বের ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচ ও প্রস্তুতি ম্যাচে পাকিস্তান-ইংল্যান্ড ও বাংলাদেশ-আফগান ম্যাচে আগে ব্যাট করা দল করেছে সমান রান। প্রতিটি ম্যাচেই আগে ব্যাট করা দল সংগ্রহ করে ১৬০ রান করে। এদের মধ্যে স্কটল্যান্ড ও আফগানিস্তান জয় পেলেও হেরেছে পাকিস্তান।