Wednesday, July 29

সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!

সৌদি আরবের কাছে পরাজিত আর্জেন্টিনা

বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ফিফা তিনে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ফিফা

২০১৪ বিশ্বকাপের সালের ফাইনালিস্ট লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের মতো তারকাবহুল দল আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচে অপরাজিত তারা।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার নেওয়া শট অবশ্য ফাঁকি দিতে পারেনি সৌদির গোলরক্ষক মোহাম্মেদ আল-ওয়াইসকে। তবে গোল পেতে বেশি দেরি করতে হয়নি তাদের। ৮ মিনিটে বক্সের মধ্যে লিয়েনাদ্রো পারদেসকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে মেসি গোল করে এগিয়ে নেন দলকে।

এরপর ২২ মিনিটে মেসি আরও একবার বল জালে জড়ান। কিন্তু অফসাইডের দোষে দুষ্ট হওয়ায় বাতিল হয় সেটি। এরপর ২৭ ও ৩৫ মিনিটে দুই দুইবার লাওতারো মার্টিনেজ বল জালে জড়ান। কিন্তু সেই দুটিও অফসাইডের কারণে বাতিল হয়। তার মধ্যে একটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সহায়তা নিয়েও টেকানো যায়নি।

বিরতির পর যেন ভিন্নরূপে আবির্ভূত হয় সৌদি আরব। শুরু থেকেই আক্রমণে ওঠে তারা। ফলও পেয়ে যায় ৪৮ মিনিটে। এ সময় ফেরাস আল ব্রিকানের বাড়িয়ে দেওয়া বল থেকে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে গোল করেন সালেহ আল শেহরি। ৫৩ মিনিটে সালেম আল দাওসারির গোলে এগিয়ে যায় সৌদি আরব। ডি বক্সের ডানদিকে আর্জেন্টিনার চারজনকে কাটিয়ে তার নেওয়া ডান পায়ের শট দূরের পোস্টের উপরের অংশ দিয়ে জালে প্রবেশ করে।

এরপর আর্জেন্টিনা একের এক সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের অপ্রত্যাশিত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

স্পোর্টস-ডেস্ক/৪১/ডিএসই