Tuesday, September 15

আন্তর্জাতিক

অক্টোবরে রোহিঙ্গা গণহত্যা মামলার রায়

অক্টোবরে রোহিঙ্গা গণহত্যা মামলার রায়

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও দেশটির আইনমন্ত্রী দাওদা এ. জালোর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই বৈঠকে গাম্বিয়ার আইনমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) চলতি বছরের অক্টোবরে রায় ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দাওদা এ. জালো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহির বিষয়ে এই রায়টি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেছেন হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচ্যসূচির শীর্ষে রাখতে এবং মিয়ানমা...
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দৈনিক নেপাল নিউজ এর এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত নেমে আসে। তিব্বত সীমান্তবর্তী অঞ্চলটিতে এই আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে। বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। ধারণা করা হচ্ছে, এই পানি তিব্বতের দিক থেকে এসেছে। ঘটনায় ভারতীয় সহ কয়েক'শ পর্যটক নিখোঁজ হন। উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। হঠাৎ পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাসুয়া জেলার তিমুরে এবং কাছের স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ পানির স্রোতে ভেসে গেছে। হামিম-২৬/ডিএসই-৮...
আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে

আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে

আন্তর্জাতিক, প্রচ্ছদ, প্রশাসন
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালিয়ে নিম্নমানের স্বাস্থ্যবিধি ও অনিরাপদ খাবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন ৫১ বছর বয়সী রাজ্য খাদ্য নিরাপত্তা কমিশনার তুকারাম মুন্ধে। গত কয়েক সপ্তাহে মুন্ধের নেতৃত্বে চারটি ডমিনোজ ও একটি পিৎজা হাটের শাখার খাদ্য ব্যবসার অনুমতি স্থগিত করা হয়েছে। মে মাসে মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ক্রিকেট ক্লাব, হোটেল ও নামী রেস্তোরাঁসহ ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। মুম্বাইয়ের এক বিচারক মুন্ধের বিরুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বেছে বেছে কঠোর ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে আদালতের ক্যান্টিনও পরীক্ষা করা হয়েছে কি না জানতে চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার দল সেখানে পরিদর্শনে যায় এবং লাইসেন্স ...
বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীরা ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন – অমিত শাহ

বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীরা ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন – অমিত শাহ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
শিলিগুড়ি : ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে আসা এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করা শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভায় এ কথা বলেন অমিত শাহ। সভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি আমার প্রতিশ্রুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের এ বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে। সিএএ-এর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা সংগ্রাহকদের কর্তৃত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেও তিনি জানান। সব শরণার্থীকে সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন অমিত শাহ। আন্তর্জা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ডিপ্লোমেটিক ডেস্ক : শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছে। আগামী দিনগুলোতে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। লিন জিয়ান আরও বলেন, চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে নতুন অগ্রগতি অর্জনের জন্য কাজ করবে। রেজা-২১/ডিএসই-৮...
ইরানের ওপর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ

ইরানের ওপর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বুধবার (১৯ আগস্ট) ভোরে এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অভিযোগ, ইরানি বাহিনী আমিরাতকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এমন উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ‘সমুদ্রপথে চলাচলকারী নৌযানগুলোকে লক্ষ্য করে’ নিক্ষেপ করা হয়েছিল। তারা আরও জানায় যে, দেশের নিরাপত্তা বা এই অঞ্চলের সামুদ্রিক নৌচলাচল ব্যবস...
মার্কিন সামরিক সদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার

মার্কিন সামরিক সদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রোববার (১৬ আগস্ট) এক বক্তব্যে মার্কিন সেনাসদস্যকে হত্যার বিনিময়ে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আমির হাতামি। তিনি জানান, এ পুরস্কার ইরানের জনগণের পক্ষ থেকে দেয়া হবে। খবর ওয়ানা নিউজ এজেন্সির। হাতামি ঘোষণা করেন, জনগণের অংশগ্রহণে গঠিত এই পুরস্কার কর্মসূচির আওতায় কোনো ইরানী বাহিনী সফলভাবে কোনো আগ্রাসনকারী মার্কিন সামরিক সদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার পাবে।...
তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন – এনডিটিভি

তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন – এনডিটিভি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন এবং এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে। সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে থাকবে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরটি দুই দিনের হতে পারে এবং মূলত দ্বিপক্ষীয় আলোচনাকেন্দ্রিক হবে। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারত তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। ...
রাশিয়ার পাল্টা পদক্ষেপ নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – পুতিন

রাশিয়ার পাল্টা পদক্ষেপ নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – পুতিন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস' এর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যদি রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করা শুরু করে, তবে মস্কোও ঠিক একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই হুুঁশিয়ারির পর রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (প্যাসিফিক ফ্লিট) কমান্ডার বলেছেন যে, তার বাহিনী বিদেশি জাহাজগুলো 'পরিদর্শন ও আটক’ করতে প্রস্তুত।" ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। শত শত জাহাজের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের তল্লাশির জন্য আটক করছে ইইউ দেশগুলো। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর সন্দেহে থাকা এসব জাহাজের বিরুদ্ধে সমুদ্রে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পথ খুঁজছে ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকার। ইউরোপীয় দে...
হরমুজে যুক্তরাষ্ট্রের আরো ২০ যুদ্ধজাহাজ

হরমুজে যুক্তরাষ্ট্রের আরো ২০ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড - সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা এবং তেহরানের বিরুদ্ধে অবরোধ জোরদারে হরমুজ প্রণালিতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই, তেহরানকে আরো চাপে রাখা। এদিকে আমেরিকা যতক্ষণ না তাদের আচরণ সংশোধন করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ খোলা হবে না। জাতীয় পরিষদের সচিব তথা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার বাঘের জোলঘাদর শর্তের একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, আমেরিকা যদি ইরানের শর্তগুলো মানে তবেই হরমুজ খোলা হবে। শর্তগুলো হলো, আমেরিকাকে দ্রুত মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করতে হবে, তেহরানকে কোনো হুমকি দেওয়া যাবে না, ইরানের সহযোগীদের বিরুদ্ধেও যুদ্ধ বন্ধ করতে হবে। এ ছাড়া ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে, সরাতে হবে সেনাও। পাশাপাশি, ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। বিবৃতিতে আরো বলা হ...