Wednesday, July 29

আন্তর্জাতিক

গুজরাটে ক্যাবল ব্রিজ ভেঙে ৩২ জনের মৃত্যু

গুজরাটে ক্যাবল ব্রিজ ভেঙে ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুর্ঘটনার সময় শতাধিক মানুষ ছিলেন ব্রিজটিতে ভারতের গুজরাটে মোরবি জেলার মচ্ছু নদীতে একটি ক্যাবল ব্রিজ ভেঙে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় শতাধিক মানুষ ছিলেন ব্রিজটিতে। বেশ কিছু মানুষ নদীতে তলিয়ে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার কাজে নেমেছে দেশটির পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বর্তমানে গুজরাট সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় শিশু ও নারীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পানিতে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গেছে, শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজ্যের ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে খবর নিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপ...
বৃটিশ রয়েল সাবমেরিনে নারী কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার

বৃটিশ রয়েল সাবমেরিনে নারী কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিন যুক্তরাজ্যের নৌবাহিনীর সাবমেরিনে নারী কর্মীদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়, এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন রয়্যাল নেভির প্রধান। সাবমেরিনে কাজ করতে যাওয়া কয়েক নারী কর্মকর্তার অভিযোগের পর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পুরো ঘটনাটিকে অত্যন্ত জঘন্য বলে নিন্দা প্রকাশ করেছেন ব্রিটিশ নৌবাহিনীর ফার্স্ট সি লর্ড অ্যাডএম স্যার বেন। এ ঘটনাকে কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে ধর্ষণের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংবাদমাধ্যমে সাবমেরিনে কাজ করা সাবেক নারীরা বলেছেন, কর্মরত অবস্থায় প্রায় সব কর্মকর্তাদের দ্বারাই তারা শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছেন।এক নারী জানিয়েছেন, তিনি ঘুমানোর সময় উচ্চপদমর্যাদার একজন ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকা...
তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাজনৈতিক নয়, অর্থনৈতিক পদক্ষেপ

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাজনৈতিক নয়, অর্থনৈতিক পদক্ষেপ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার আল সৌদ সৌদি-মার্কিন সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে অবস্থান নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার আল সৌদ। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রিন্সেস রীমা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বেকি অ্যান্ডারসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওপেকপ্লাসের তেলের উৎপাদন কমানো, ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেছেন। প্রিন্সেস রীমা বলেছেন, ওপেকপ্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক ‘ভিন্নমতের পর্যায়ে’ পৌঁছে গেলেও দীর্ঘদিনের দুই মিত্র দেশের সম্পর্ক শুধু অস্ত্র বিক্রি ও তেলের বিনিময়ের চেয়ে বেশি কিছু। সৌদি আরবের নেতৃত্বাধীন...
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনাক বৃটিশ প্রধানমন্ত্রী

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনাক বৃটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই মেয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর পেনি মর্ডান্টও কনজারভেটিভ পার্টির নেতৃত্বের সম্ভাব্য লড়াই থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির নেতা নির্বাচিত হয়েছেন তিনি। ইতিহাস সৃষ্টি করে যুক্তরাজ্যের প্রথম এশিয়ান এবং এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মাত্র ৪২ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রীও হচ্ছেন সুনাক। তার প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সোমবার এক বিবৃতিতে নাম প্রত্যহারের ঘোষণা দেন। এর পরপরই কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডি বলেন, সুনাক হচ্ছেন দলের নতুন নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। মঙ্গলবার সুনাককে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ...
পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়

পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিরাপত্তা পরিষদের নারী, শান্তি এবং নিরাপত্তা বিষয়ক সভায় জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন,পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়। তাই অভিভাবকের মতো তাদের নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। খবর রয়টার্সের। দেশটিতে চলমান আন্দোলনে উস্কানি না দেয়ার আহ্বান জানান এ কূটনীতিক। জাহরা এরশাদি বলেন, ইরানের নারীরা শিক্ষিত, বুদ্ধিমতি, দেশপ্রমিক এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন। সরকারের সাথে শান্তিপূর্ণ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে কীভাবে অধিকার আদায় করতে হয় তা তারা জানেন। তাই পশ্চিমাদের উদ্দেশে বলতে চাই, ইরানি নারীদের অভিভাবক ও রক্ষাকর্তাদের মতো আচরণ করা বা তাদের হয়ে কথা বলার প্রয়োজন নেই আপনাদের। রয়টার্স/৩৫/ডিএসই ...
ইউক্রেনে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি

ইউক্রেনে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বিদ্যুৎবিহীন পুরো ইউক্রেন বৃহস্পতিবার বিদ্যুৎবিহীন দিন পার করেছে পুরো ইউক্রেনের বাসিন্দারা। রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি মেরামত শুরু হওয়ায় সারাদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা উচিত। যদি এটি না করা হয়, তাহলে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য কোনও সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে রাজধানী কিয়েভ ও খারকিভের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎচালিত গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে এবং মেট্রোতে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। কিয়েভের একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, লোডশেডিং যাতে চার ঘন্টার বেশি স্থায়ী না হয় তা নিশ্চিত ক...
ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে মার্শাল ল জারি

ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে মার্শাল ল জারি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারি টেলিভিশনে দেওয়া ভাষণে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারের উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি। বুধবার সামরিক আইন জারি করা অঞ্চলগুলোর একটি খেরসন। মস্কোর কাছে হারানো গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অঞ্চলটির পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে। রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে...
২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেলো কংগ্রেস

২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেলো কংগ্রেস

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বিজয়ী হওয়ার পর সোনিয়া গান্ধী ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রমিক নেতা থেকে কংগ্রেসের রাজনীতিতে রাজকীয় উত্থান ঘটে মল্লিকার্জুন খাড়গের। বুধবার সাত হাজার ৮৯৭ ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘আমার সহযোগী শশী থারুরকে অভিনন্দন জানিয়েছি। আমি তার সঙ্গে দেখা করেছি। কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে আলোচনা করেছি। সব কর্মীদের তরফে আমি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্বে আমরা ফের সরকারে ফিরবো।’ কলেজ জীবন থেকে রাজনীতিতে যুক্ত হন মল্লিকার্জুন খাড়গে। শ্রমিক সংগঠন করার সময় তিনি কংগ্রেসে যোগ দেন। সোলিলাদা সর্দার নামেও পরিচিত এই রাজনীতিক। অর্থাৎ, তিনি কার্যত কোনওদিন হারেননি। ১২টি নির্বাচনের মধ্যে তিনি মাত্র একবার হেরেছিলেন। মনমোহন সিং মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী ও শ্রমমন্ত্রী ছিলেন। এক সময় রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্বও সামলেছেন। তিন পুত্র আর...
অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া

অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দিমিত্রি মেদভেদেভ সোমবার এক প্রতিবেদনে এ খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এ ধরনের যে কোনও পদক্ষেপ তেল আবিবের সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান। আল জাজিরার খবরে বলা হয়েছে, হেলমেটসহ মানবিক সহায়তা পাঠালেও এখন পর্যন্ত ইউক্রেনে সরাসরি কোনও অস্ত্র পাঠায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, মেদভেদেভের বক্তব্যের বিষয়ে তার দফতর কোনও মন্তব্য করবে না। আলজাজিরা/২৮/ডিএসই ...
কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ, ফল প্রকাশ করা হবে বুধবার

কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ, ফল প্রকাশ করা হবে বুধবার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে দীর্ঘ ২২ দশক পর আজ সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের সভাপতি নির্বাচন।ভোটের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন ঘিরে একাধিক জল্পনা, জলঘোলা হয়েছে। অবশেষে এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। এই প্রথম সভাপতি নির্বাচন থেকে নিজেদের দূরে রেখেছে গান্ধী পরিবার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে ২০০০ সালে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটে কংগ্রেসের সভাপতি হন তার ছেলে রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট লোকসভা ভোটে পরাজয়ের কারণে রাহুল ইস্তফা দেন। এ কারণে সোনিয়াকেই আবার দায়িত্ব নিতে হয়। তারপর আজকের এই নির্বাচন। দলীয় নেতারা অনুরোধ করলেও রাহুলরা কেউই ভোটে দাঁড়াননি। এ...