Wednesday, November 4

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে কাতার বিশ্বকাপ দেখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্চল নির্ধারনের ক্ষেত্রে ইসরায়েলের অধিবাসীদের ফিলিস্তিনকে নিজ দেশ হিসেবে নির্বাচন করতে হবে। দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপীয় অঞ্চলেও তালিকাভুক্ত করা হয়নি। এই খবরে রীতিমত তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। কাতার বিশ্বকাপের জন্য এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি নামের একটি বিক্রয় কোম্পানি। একজন লেবানিজ আরব নিউজকে বলেছেন, ‘আসলে ইসরায়েল নামে কোনও কিছুর যে অস্তিত্ব আছে, কাতার সেটাকে স্বীকৃতি দেয় না। এমনকি আরব অঞ্চলের কোনও ইভেন্টেও তাদের অংশগ্রহণ দেখতে নারাজ।’ আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই ...
মিশরে চার্চে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত

মিশরে চার্চে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত রবিবার মিশরে গিজা নগরীতে আবু সেফিন মনাস্টেরি চার্চের ভেতরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মী জানান, ইমাবাবা এলাকার কাছে আবু সিফিন চার্চে পাঁচ হাজার ধর্মীয় অনুসারী সমবেত হওয়ার সময় বৈদ্যুতিক সমস্যা থেকে আগুনের সৃষ্টি হয়। এতে মানুষের হুড়োহুড়িতে পদচাপায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু। চার্চের এক উপসনাকারী বলেন, “লোকজন চার্চের তৃতীয় এবং চতুর্থ তলায় জড়ো হচ্ছিল। আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখলাম। লোকজন দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল।” “তখনই আমরা একটি শব্দ শুনি এবং স্ফূলিঙ্গ দেখতে পাই। এরপরই জানালা দিয়ে আগুন বেরোতে দেখা যায়।” রয়টার্স/১৯/ডিএসই ...
রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর  যুক্তরাষ্ট্রে রপ্তানি !

রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর যুক্তরাষ্ট্রে রপ্তানি !

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর ভারত তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র জানান, রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর ভারত তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্যে শনিবার এক অনুষ্ঠানে মাইকেল পাত্র বলেন, ‘‘পরিশোধিত তেলজাত পণ্য পুনরায় ওই জাহাজটিতে ভরা হয় এবং সেটি কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল ছাড়াই সমুদ্র পথে রওয়ানা হয়। মাঝ সমুদ্রে গিয়ে জাহাজটি জানতে পারে সেটিকে কোথায় যেতে হবে এবং সেটি তার গন্তব্যে পৌঁছায়। সেটি নিউ ইয়র্ক গেছে।” যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে অবশ্য দিল্লি অংশ নেয়নি বা সম্মতি দেয়নি। এমনকি ইউক্রেইনে রুশ আগ্রাসনের কারণে মস্কোর নিন্দা জানাতেও রাজি হয়নি ভারত। ফলে রাশিয়া থেকে তেল কিনতে তাদের কোনো বাধা নেই। ভারতে বিশ্ব...
জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মানির রাইন নদী শুকিয়ে যাচ্ছে সমগ্র ইউরোপ জুড়ে জলবায়ুর পরিবর্তনের কারনে খরা এখন একসময়ের প্রমত্তা নদীগুলোর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। ফ্রান্সের দীর্ঘতম নদী লয়ারের কিছু জায়গায় এখন পায়ে হেঁটে পার হওয়া যায়। এই নদীটি এর আগে কখনও এতোটা শুস্ক হয়নি। জার্মানির রাইন নদী দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। ইতালির পো নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিকের চেয়ে দুই মিটার কম, যার প্রভাব পড়ছে চাষাবাদে। সার্বিয়ার দানিউব নদীতে এখন খনন শুরু হয়েছে। গ্রীষ্মের রেকর্ড ভাঙা তাপমাত্রা এবং বারবার তাপপ্রবাহ ইউরোপের প্রয়োজনীয় জলপথগুলোতে পানিপ্রবাহ কমে গেছে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপজুড়ে প্রায় দুই মাস ধরে কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং শিগগিরই বড় মাত্রায় বৃষ্টিপাত হবে তার কোনও পূর্বাভাস নেই। আশঙ্কার কথা হচ্ছে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, মহাদেশে এবারের খরা ৫০০ বছরেরও বেশ...
“আমাদের চারপাশে একটি ঝড় ঘনিয়ে আসছে” – সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

“আমাদের চারপাশে একটি ঝড় ঘনিয়ে আসছে” – সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভুল হিসাব-নিকাশের আশঙ্কা আছে বলে সতর্ক করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগের কমতি এবং সন্দেহ দানা বাঁধার কারণে সহসাই পরিস্থিতির উন্নতি হবে না। সিঙ্গাপুরের জাতীয় দিবসকে সামনে রেখে এক টিভি ভাষণে লি বলেন, এ অঞ্চলে উত্তেজনা এবং ঘোর বৈরিতার ধাক্কা তার দেশেও লাগবে। তাই এখনকার চেয়ে আরও কম শান্তি ও স্থিতিশীলতাপূর্ণ ভবিষ্যতের জন্য সিঙ্গাপুরের প্রস্তুত হওয়া উচিত। তিনি বলেন, “আমাদের চারপাশে একটি ঝড় ঘনিয়ে আসছে।” লি আরও বলেন, “নানাদিক থেকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতি হচ্ছে। এ সম্পর্কের উন্নতি সহসাই হবে না। উপরন্তু দুপক্ষের মধ্যে ভুল হিসাব-নিকাশ কিংবা দুর্ঘটনা খুব সহজেই পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।” মার্কিন প্রত...
এক বছরে চীনে  বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু

এক বছরে চীনে বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক, প্রচ্ছদ
এক বছরে চীনে চার জন বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মাইও থান্ট পে রোববার মারা গেছেন বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তার মৃত্যুর পর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি শোক বার্তা প্রকাশ করলেও মৃত্যুর কোনও কারণ জানায়নি। এ নিয়ে গত এক বছরে চীনে চার জন বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু হলো।   বেইজিংয়ে অবস্থানরত কূটনীতিকরা ও মিয়ানমারের একটি চীনা ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভবত হার্ট অ্যাটাকে থান্ট পের মৃত্যু হয়েছে। থান্ট পে গত এক বছরে চীনে মৃত্যু হওয়া চতুর্থ রাষ্ট্রদূত। তার আগে গত সেপ্টেম্বরে বেইজিংয়ে নিযুক্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে জার্মানির রাষ্ট্রদূত ইয়ান হেকার (৫৪) মারা যান। ফেব্রুয়ারিতে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক ভেন্যু পরিদর্শন করে আসার কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত সেরহি কামিশে...
পশ্চিম বঙ্গের মন্ত্রী সভায় রদবদল

পশ্চিম বঙ্গের মন্ত্রী সভায় রদবদল

আন্তর্জাতিক, প্রচ্ছদ, রাজনীতি
রাজ্যপালের দফতর রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয় পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয়ার পর মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩ আগস্ট) এ রদবদলে নতুন করে আটজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। এরমধ্যে পূর্ণমন্ত্রী করা হয়েছে পাঁচজনকে। যার মধ্যে রয়েছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়ও। আর তিনজনকে করা হয়েছে প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে চারজনকে। দুর্নীতির অভিযোগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পার্থকাণ্ডে বিপাকে পড়ে যায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মমতা। এ কেলেঙ্কারিতে তৃণমূল ...
১০০ টাকা এখন কলকাতায় ৮৪  রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

১০০ টাকা এখন কলকাতায় ৮৪ রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, প্রচ্ছদ
খোলাবাজারে ১০০ টাকায় ৮৪ থেকে ৮৫ রুপি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি কলকাতার নিউমার্কেট এলাকায় কমবেশি শতাধিক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। একজন মুদ্রা ব্যবসায়ী বলেন, বাংলাদেশি পর্যটকরা বৈধভাবে ডলার নিয়ে আসতে পারেন। এখানে এক ডলার বিক্রি হচ্ছে ৮০ রুপি ৫০ পয়সায়। যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসেন তাদের অনেকে অবৈধভাবে বাংলাদেশি টাকা নিয়ে আসেন। আমরা ১০০০ টাকার নোট হলে ৭১০ টাকা দেই। ব্যাংক দেয় ৮৩ টাকা। একমাস আগেও যেখানে খোলাবাজারে ১০০ টাকায় ভারতে পাওয়া যেত ৮৪ থেকে ৮৫ রুপি, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি। কলকাতার বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, সরকারিভাবে বাংলাদেশি ১০০ টাকায় ৮৩ রুপি পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ বাংলাদেশি পর্যটকই স্থানীয় বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে টাকার বিনিময় করেন। ‌  বাংলাদেশি পর্যটকরা বলছেন, বাংলাদেশেও ডলারের দাম অনেক বেড়েছে। চিকিৎসার জ...
এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হাউজ অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এদিকে চীন আমেরিকার দ্বন্দ্ব এখন যুদ্ধে পরিনত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের বারবার কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে সফর করেছেন পেলোসি। তার এই সফর ঘিরে তাইওয়ানে চীনের সামরিক অভিযান ও পরবর্তীতে আমেরিকার সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে করোনা মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এই সময়ে চীন আদৌ যুদ্ধে জড়াবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা আছে। পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া চালানোর পাশাপাশি চীনের সেনাবাহিনী তাইওয়ানের কিছু অংশে অভিযান চালানোরও ঘোষণা দিয়েছে। তবে পেলোসি তাইওয়ানে থাকা অবস্থায় কোনো প...
বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি চীনা হুমকির মুখে ভিন্ন পথে রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে গেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি তাইওয়ানকে 'বিশ্বের অন্যতম মুক্ত সমাজ' আখ্যায়িত করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় সম্পর্ক তিনি আরও বাড়াতে চান। তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং। তার এ সফরের কারনে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি/১১/ডিএসই ...