Tuesday, September 15

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে  গুলিতে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলিতে ৬ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
শিকাগো পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন (ছবি: এনপিআর.ওরগ) বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ইলিনয়ের শিকাগো নগরীর কাছে কুচকাওয়াজে গুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছে। শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০ টার দিকে কুচকাওয়াজ শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দে অনুষ্ঠান অকস্মাৎ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর শিকাগো শহর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন ৩৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। শিকাগো কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, “আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে। একটি আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনপ্রয়োগকারী বেশ কয়েকজন কর্মকর্তা হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তায় কাজ করছেন।” প্রত্যক্ষদর্শীদের মতে গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা ...
ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে জার্মান চ্যান্সেলর

ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনকে সাহায্য করা হবে। তবে সেটা ন্যাটো সদস্য হিসেবে নয়। সম্প্রচারমাধ্যম এআরডি-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ওলাফ শলৎস বলেন, যুদ্ধ পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দেশটির মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানি। তবে এই নিরাপত্তা গ্যারান্টি ট্রান্স আটলান্টিক জোটের সদস্যদের মতো হবে না। তিনি বলেন, নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আমরা ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে এটা স্পষ্ট যে, এই গ্যারান্টি ন্যাটোভুক্ত দেশের মতো একই রকমের হবে না। আল-জাজিরা/১৪/ডিএসই ...
পাকিস্তানে বাস খাদে পড়ে  ১৯ জন নিহত

পাকিস্তানে বাস খাদে পড়ে ১৯ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাস পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে। বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ জানান, দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাচ্ছিলেন বাসটি। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে বাসটি ভেজা রাস্তায় পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। আল-জাজিরা/০৫/ডিএসই ...

ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ রুবলে লেনদেনে অস্বীকার করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। ডেনমার্কের বৃহত্তম জ্বালানি সংস্থা অরস্টেড বিষয়টি নিশ্চিত করেছে। অরস্টেড জানিয়েছে, তারা এখনও তার গ্রাহকদের সেবা প্রদান করতে সক্ষম হবে বলে আশাবাদী। তবে রাশিয়ার এই পদক্ষেপের মানে হল ডেনমার্ককে ইউরোপীয় গ্যাস বাজারে আরও গ্যাস কিনতে হবে। অরস্টেডের সিইও ম্যাডস নিপার বলেছেন, রুবলে অর্থ প্রদানের অস্বীকৃতিতে আমরা অনড়। আমরা তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। এ পরিস্থিতি রাশিয়ার গ্যাসনির্ভরতা থেকে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন হওয়ার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে জোরালোভাবে সামনে এনেছে। রুবলে রপ্তানির অর্থ প্রদানের দাবি প্রত্যাখ্যান করায় রাশিয়া এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বুলগেরিয়াতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার নেদারল্...

যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য নয়

আন্তর্জাতিক, প্রচ্ছদ
এম-১৪২ মডেলের উচ্চ গতির আর্টিলারি রকেট সিস্টেম ইউক্রেনকে এম-১৪২ মডেলের উচ্চ গতির আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। যা কিয়েভে চলমান লড়াইয়ে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীকে শক্তি যোগাবে বলে জানান বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এই অস্ত্র ইউক্রেনের ভূখণ্ডে রুশ সেনাবাহিনীর অগ্রগতি রোধ করতে ব্যবহার করা হবে। তবে তা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালনোর জন্য ব্যবহার করা হবে না।’ এর আগে, নিউইয়র্ক টাইমসের এক প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করবে। যা দেশটির যুদ্ধক্ষেত্রের মূল লক্ষ্যগুলোতে আরও স্পষ্টভাবে আঘাত হানতে ইউক্রেনীয় যোদ্ধাদের আরও সক্ষম করবে।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে জাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসা...

তাইওয়ানের আকাশ সীমায় আবার চীনের যুদ্ধ বিমান

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান তাইপে জানিয়েছে চীনের ২০টি যুদ্ধ বিমান ও ৩০টি জেট বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রেবেশ করেছে। খবর এনডিটিভির। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, তারা বাধ্য হয়ে সর্বশেষ চীনা কার্যকলাপ নিরীক্ষণের জন্য তাদের নিজস্ব বিমান এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই দ্বীপ ভূখণ্ডের উত্তরপূর্বাঞ্চলীয় পারাতাস দ্বীপের আকাশসীমায় চীনের ৩০টি জেট ও ২০টি যুদ্ধবিমান প্রবেশ করে। সীমানায় অনুপ্রবেশের অল্প সময়ের মধ্যেই এসব বিমান শনাক্ত করতে সক্ষম হয় তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এআইডিজেড)। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেনের ‘ক্রমবর্ধমান উস্কানিমূলক বক্তব্যের জবাবে চীন এই মহড়া দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। ...