Wednesday, July 29

বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি

চীনা হুমকির মুখে ভিন্ন পথে রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে গেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।

পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি তাইওয়ানকে ‘বিশ্বের অন্যতম মুক্ত সমাজ’ আখ্যায়িত করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় সম্পর্ক তিনি আরও বাড়াতে চান।

তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।

তার এ সফরের কারনে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবিসি/১১/ডিএসই