Wednesday, November 4

আন্তর্জাতিক

গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে চীনা ও ভারতীয় সেনা প্রত্যাহার

গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে চীনা ও ভারতীয় সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আগামী সোমবারের মধ্যে দুই দেশের সেনা প্রত্যাহার শেষ হবে ভারতের লাদাখের গোগরা-হটস্প্রিংস সীমান্ত থেকে সরতে শুরু করেছে চীনা ও ভারতীয় সেনারা। আগামী সোমবারের মধ্যে দুই দেশের সেনা প্রত্যাহার শেষ হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। আগামী সপ্তাহে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার আগেই গোগরা-হটস্প্রিংস সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরছে দুই দেশের সেনারা। ২০২০ সালের জুন মাসে এই সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সংঘাত হয়। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয় এবং চীনের ৪০ সেনা নিহত কিংবা আহত হয়। এর জের ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, উভয়পক্ষ অস্থায়ীভাবে নির্মিত অবকাঠামো এবং এগুলোর...
শনিবার রাজকীয় উত্তরাধিকার মনোনয়ন চূড়ান্ত ঘোষনা হবে

শনিবার রাজকীয় উত্তরাধিকার মনোনয়ন চূড়ান্ত ঘোষনা হবে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাজা তৃতীয় চার্লস শুক্রবার বাকিংহাম প্রাসাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় অ্যাসেশন কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন রাজা তৃতীয় চার্লস। এই কাউন্সিল রাজকীয় উত্তরাধিকার মনোনয়নের বিষয়টি দেখভাল করে থাকে। বেলা ১১টার দিকে সেন্ট জেমস প্রাসাদের বারান্দা থেকে জনসম্মুখে শাসনভার হস্তান্তরের বিষয়টি ঘোষণা করবে কমিটি। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে। ...
আইন করে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া

আইন করে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
উত্তর কোরিয়া শাসক কিম জং উন শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি আইন পাস করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না উল্লেখ করে পরমাণু নিরস্ত্রীকরণের ইস্যুতে যেকোনও আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির শাসক কিম জং উন। নতুন পাস হওয়া আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞার মধ্যেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৬ বার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে। বিবিসি/২৩/ডিএসই ...
৭০ বছর রাজত্ব করে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

৭০ বছর রাজত্ব করে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ৭০ বছর রাজত্ব করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতেও এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এক বিবৃতিতে প্রাসাদ থেকে জানানো হয়, রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর পরপরই রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ছুটতে শুরু করেন রাজপরিবারের সদস্যরা। গত কয়েক মাস ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছিল। অসুস্থতার কারণে প্রথা ভেঙে গত মঙ্গলবার বামিংহাম প্যালেসে নয় বরং স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাসভবন ব্যাল...
পুতিন এবং শি জিনংপিং বৈঠক

পুতিন এবং শি জিনংপিং বৈঠক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক জোরদারের সবুজ সংকেত চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ এবং রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর আগামী সপ্তাহে উজবেকিস্তানে প্রথমবার বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনংপিং। মস্কোর ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক আরও জোরদারের সবুজ সংকেত দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হংকংয়ের নাটিক্সিসের প্রধান এশিয়া প্যাসিফিক অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেন, এশিয়ার সম্ভাব্য নতুন জ্বালানি পাইপলাইনসহ যৌথ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা আসতে পারে বৈঠক থেকে। বৈঠক নিয়ে মস্কো- বেইজিংয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের সমরকন্দে এসসিও (সাংহাই সহযোগিতা সংস্থা) ...
ব্রেস্টকে কেন্দ্র করে নতুন উত্তেজনা

ব্রেস্টকে কেন্দ্র করে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহড়া পোলিশ সীমান্তের কাছে বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহড়ায় উত্তেজনা দেখা গেছে অঞ্চলটিতে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে নিজেদের ভূখণ্ড মস্কোকে ব্যবহারের অনুমতি দেয় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কা। সংবাদমাধ্যম আর জাজিরা জানিয়েছে, পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত ঘেঁষে বড় ধরনের সামরিক মহড়ায় নেমেছে রাশিয়ার ঘনিষ্ট মিত্র দেশ বেলারুশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মিনস্ক এবং ভিটেবস্কের উত্তর-পূর্ব অঞ্চলের কাছেই মহড়া শুরু করেছে তারা। মিনস্ক জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সামরিক মহড়া চলবে। শত্রুদের দ্বারা দখল করা অঞ্চলগুলো মুক্ত করা এবং সীমান্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণে প্রতিষ্ঠায় এই অনুশীলন। আল-জাজিরা/২৭/ডিএসই ...
প্রয়োজনে তাইওয়ান  সেনাবাহিনী আত্মরক্ষায়  পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে

প্রয়োজনে তাইওয়ান সেনাবাহিনী আত্মরক্ষায় পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের পাল্টা প্রস্তুতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে যাওয়া নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে। পেলোসির সফরের পর তাইওয়ান ঘিরে নজিরবিহীন সামারিক মহড়া চালিয়েছে চীন। এদিকে, পোলেসির পর চীনের ‘কঠোর সামরিক প্রতিক্রিয়া’ উপেক্ষা করে আরো দুই দফায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা তাইওয়ান সফরে গেছেন। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে। প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাদের মূলখণ্ডের সঙ্গে একদিন মিলিত করবে বলে হুমকি দিয়ে রেখেছে চীন। অন্যদিকে, তাইওয়ান সরকার বলেছে, চীন কখন তাদের শাসন করেনি। তাই তাইওয়ান নিয়ে চীনের দাবি অমূলক। মঙ্গলবার চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করার কথাও জানিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী। পেলোসির তাইপে সফরের পর এই প্রথম চীনের ‘উস্কানির’ জবাব দিল তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা...
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্যাচ জেতানো এক ইনিংস খেলে হার্দিক দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে ভারত। শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ইনিংসের ১৯তম ওভারটিই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই ওভারে রউফকে তিনটি বাউন্ডারি হাঁকান হার্দিক। ফলে শেষ ওভারে ভারতের দরকার পড়ে মাত্র ৭ রান। মোহাম্মদ নেওয়াজ শেষ ওভার করতে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে (২৯ বলে ৩৫) বোল্ড করে দিলে আবারও নড়েচড়ে বসেন পাকিস্তানি সমর্থকরা। নেওয়াজ পরের দুই বলে দেন মাত্র ১ রান। শেষ ৩ বলে ভারতের দরকার তখন ৬। উত্তেজনার পারদ তুঙ্গে। সেই উত্তেজনার আগুনে জলই ঢেলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ বলটি লংঅনের ওপর দিয়ে আছড়ে ফেলেন এই অলরাউন্ডার। ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্য...
আদালতের নির্দেশে থাইলেন্ডের প্রধানমন্ত্রীকে   দায়িত্ব থেকে অব্যাহতি

আদালতের নির্দেশে থাইলেন্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ২০১৪ সাল থেকে ক্ষমতায় আছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। তিনি মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় আছেন, এমন অভিযোগ এনে মামলা করে থাইল্যান্ডের বিরোধীদলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৮ বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে। সেই হিসাবে প্রায়ুথের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে বিরোধীরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। বিরোধীদের এই আবেদন বিবেচনায় নিয়ে বুধবার আদালত প্রধানমন্ত্রী ওচাকে দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে জানায় বিবিসি। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন প্রায়ুথ; ২০১৯ সালে সামরিক সরকারের অধীনে একটি নির্বাচনের পর তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। বিবিসি/১৮/ডিএসই ...
শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক, প্রচ্ছদ
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'কৌশলগত প্রতিরোধে বাড়তি পদক্ষেপ' হিসেবে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান কালিনিনগ্রাদে চকালভস্ক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সার্বক্ষণিক যুদ্ধকালীন কর্তব্য পালনে প্রস্তুত থাকবে। কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দফতর। তবে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনও সীমানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সঙ্গে ইইউ এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে কালিনিনগ্রাদে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সেখানে মোত...