Wednesday, July 29

এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান

স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হাউজ অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এদিকে চীন আমেরিকার দ্বন্দ্ব এখন যুদ্ধে পরিনত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

চীনের বারবার কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে সফর করেছেন পেলোসি। তার এই সফর ঘিরে তাইওয়ানে চীনের সামরিক অভিযান ও পরবর্তীতে আমেরিকার সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে করোনা মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এই সময়ে চীন আদৌ যুদ্ধে জড়াবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা আছে।

পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া চালানোর পাশাপাশি চীনের সেনাবাহিনী তাইওয়ানের কিছু অংশে অভিযান চালানোরও ঘোষণা দিয়েছে। তবে পেলোসি তাইওয়ানে থাকা অবস্থায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি চীন।

বিশ্লেষকদের ধারণা, পেলোসি ফিরে গেলে সামরিকসহ নানা পদক্ষেপ নিতে পারে শি জিন পিং সরকার। এরই মধ্যে গতকাল তাইওয়ানের আকাশ সীমায় একযোগে চীনের ২৭ যুদ্ধবিমান প্রবেশ করেছে। তাইওয়ানের সমুদ্রসীমাতেও যুদ্ধ জাহাজের আনাগোনা বাড়িয়েছে চীন। তাইওয়ানকে শাস্তি দিয়ে বাণিজ্য সীমাবদ্ধতাও আরোপ করে তাইওয়ান থেকে কমলা লেবু, মাছ, চা, মধু ও সি ফুডের মতো আইটেমসহ তাইওয়ানের শতাধিক ফুড ব্রান্ডের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে চীন।

আল-জাজিরা/২১/ডিএসই