Wednesday, July 29

এক বছরে চীনে বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু

এক বছরে চীনে চার জন বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে

চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মাইও থান্ট পে রোববার মারা গেছেন বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

তার মৃত্যুর পর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি শোক বার্তা প্রকাশ করলেও মৃত্যুর কোনও কারণ জানায়নি। এ নিয়ে গত এক বছরে চীনে চার জন বিদেশি রাষ্ট্রদূতের মৃত্যু হলো।  

বেইজিংয়ে অবস্থানরত কূটনীতিকরা ও মিয়ানমারের একটি চীনা ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভবত হার্ট অ্যাটাকে থান্ট পের মৃত্যু হয়েছে।

থান্ট পে গত এক বছরে চীনে মৃত্যু হওয়া চতুর্থ রাষ্ট্রদূত। তার আগে গত সেপ্টেম্বরে বেইজিংয়ে নিযুক্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে জার্মানির রাষ্ট্রদূত ইয়ান হেকার (৫৪) মারা যান। ফেব্রুয়ারিতে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক ভেন্যু পরিদর্শন করে আসার কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত সেরহি কামিশেভের (৬৫) মৃত্যু হয়।

বিবিসি/২১/ডিএসই