চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ দুই দিনের সফরে ঢাকা আসছেন। তার ঢাকা সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াং ই ঢাকায় পৌঁছাবেন। বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে চীনা পররাষ্ট্রমন্ত্রী নৈশভোজে অংশ নেবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ৮টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব চুক্তি ও সমঝোতার মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা, দুই দেশের মধ্যে টেলিভিশন প্রোগ্রাম বিনিময় বিষয়ক সহযোগিতা ইত্যাদি।
ঢাকা সফরকালে আগামী রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে...









