Wednesday, September 16

Author: Rezaul Karim

এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হাউজ অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এদিকে চীন আমেরিকার দ্বন্দ্ব এখন যুদ্ধে পরিনত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের বারবার কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে সফর করেছেন পেলোসি। তার এই সফর ঘিরে তাইওয়ানে চীনের সামরিক অভিযান ও পরবর্তীতে আমেরিকার সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে করোনা মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এই সময়ে চীন আদৌ যুদ্ধে জড়াবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা আছে। পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া চালানোর পাশাপাশি চীনের সেনাবাহিনী তাইওয়ানের কিছু অংশে অভিযান চালানোরও ঘোষণা দিয়েছে। তবে পেলোসি তাইওয়ানে থাকা অবস্থায় কোনো প...
মুজিব সারা জীবন যে জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি  কীভাবে পিতার বুকে গুলি চালিয়েছিল !

মুজিব সারা জীবন যে জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি কীভাবে পিতার বুকে গুলি চালিয়েছিল !

জাতীয়, প্রচ্ছদ
বুধবার গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগনের সাক্ষাতকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে আর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে। কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ‘২০১৪’র নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ২০১৮’র নির্বাচনের আগে করেছে, আবার এখন নির্বাচন ঘনিয়ে আসায় আমাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে।’ বুধবার গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণ সৌজন্য সাক্ষাতকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "দুর্যোগ চতুর্দিক দিয়ে আসবে এবং আসছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপর দিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাই এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না। উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজের ব্যবস্থা নিজেকেই করে রাখতে হবে"। যে পরিবারে ১০ বছরের রাসেলকে পর্যন্ত খুন হলো আর সেই পরিবার ...
বিএনপি লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই প্রবণতাটা বেড়ে যায় – ড. হাছান মাহমুদ

বিএনপি লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই প্রবণতাটা বেড়ে যায় – ড. হাছান মাহমুদ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির রাজনীতি লাশের উপরে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই তাদের এই প্রবণতাটা বেড়ে যায়। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েক দিনের উস্কানিমূলক বক্তব্য এবং ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে লাশের রাজনীতি দেখে বুঝা যায় সারা দেশে তারা এ ধরনের আরো ঘটনা ঘটিয়ে লাশ ফেলার অপচেষ্টা চালাবে। কিন্তু জনগন তাদের সেই সুযোগ দিবে না। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনের সাংবাদিকদের ভোলায় ছাত্রদল নেতা নিহত, বিএনপির হরতাল এবং মির্জা ফখরুলের ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন। ...
ব্যক্তি না, রাষ্ট্রই এখন প্রতিবন্ধী – ডা. জাফরুল্লাহ

ব্যক্তি না, রাষ্ট্রই এখন প্রতিবন্ধী – ডা. জাফরুল্লাহ

জাতীয়, প্রচ্ছদ
প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী - রিপন দাস গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ভোলায় ছাত্রদল নেতা নিহতের ঘটনার সমালোচনা করে বলেছেন, ‘আজকে দেশের সমস্যা কোনো ব্যক্তি না, মূল প্রতিবন্ধী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে সরকার প্রধান বলছেন, আপনারা আন্দোলন করেন, আন্দোলন শেষে আপনারা আসেন; আমি আপনাদের চা খাওয়াবো। সেখানে আন্দোলনে নামতেই পুলিশ গুলি করে দিলো ! এধরনের সিদ্ধান্ত কখনো কোনো সুস্থ লোকের হতে পারে ? বুধবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এইচ. আর. এ ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে ৩৯ স্বেচ্ছাসেবী ও সংগঠনকে...
বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি চীনা হুমকির মুখে ভিন্ন পথে রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে গেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি তাইওয়ানকে 'বিশ্বের অন্যতম মুক্ত সমাজ' আখ্যায়িত করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় সম্পর্ক তিনি আরও বাড়াতে চান। তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং। তার এ সফরের কারনে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি/১১/ডিএসই ...
লরা স্টোন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ

লরা স্টোন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
লরা স্টোন ও মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি কো-অর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটি লরা স্টোন মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার অফিসের সাক্ষাৎ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের সফরে ঢাকায় এসে লরা স্টোন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তারা বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে ডেপুটি কোঅর্ডিনেটর লরা স্টোন বলেন, বিপুল জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা মোকাবিলা...
আনারকলি একজন ড্রাগ এ্যডিক্ট – পররাষ্ট্র মন্ত্রী

আনারকলি একজন ড্রাগ এ্যডিক্ট – পররাষ্ট্র মন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
২০তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা কাজী আনারকলি বিপুল পরিমাণ মারিজুয়ানা রাখার অভিযোগ পাওয়া গেছে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ২০তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা উপপ্রধান কাজী আনারকলির বিরুদ্ধে। এই অপরাধে এরই মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, মাদকাসক্তিতে জড়িয়ে সে বাংলাদেশের ‘বদনাম’ করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউইয়র্ক সফররত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন টেলিফোনে বলেন, ‘আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম। ওই সময় আমাদের রাষ্ট্রদূত পুরো ঘটনাটা বলেছেন। সে (আনারকলি) একজন ড্রাগ অ্যাডিক্ট। তাকে রিহ্যাবে (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) পাঠানো দরকার। দেশের বদনাম করে ফেলেছে। আমি তাকে দেশে ফেরত পাঠাতে বলেছি। রাষ্ট্রদূত তাকে ফেরত পাঠিয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দোনেশি...
চীনে গ্যাস সরবরাহ বেড়েছে তিনগুণ, জার্মানীতে সরবরাহ কমে অর্ধেক

চীনে গ্যাস সরবরাহ বেড়েছে তিনগুণ, জার্মানীতে সরবরাহ কমে অর্ধেক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চীনে গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে,পাওয়ার অব সাইবেরিয়া পাইপ লাইন দিয়ে চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। গত বছরের একই সময়ের চেয়ে চীনে গ্যাসের রপ্তানি বেড়েছে ৬০ দশমিক ৯ শতাংশ। বিশেষ করে জুলাই মাসে চুক্তির চেয়েও প্রতিদিন তিনগুণ বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। অন্যদিকে কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটসের বাইরের দেশগুলোতে গ্যাস সরবরাহ শতকরা ৩৪ দশমিক ৭ শতাংশ কমানো হয়েছে। সম্প্রতি লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া। গ্যাজপ্রম জানিয়েছে, গ্যাস উত্তোলনের শর্ত লঙ্ঘনের অভিযোগে তারা প্রতিবেশী দেশটিতে সরবরাহ বন্ধ রেখেছে। লাটভিয়ার জ্বালানি সংস্থা লাটভিজাস গেজ এর আগে জানিয়েছিল যে, তারা রাশিয়া থেকে গ্যাস কিনছে এবং গ্যাজপ্রমের সঙ্গে তাদের এ বাণিজ্যে রুবলের পরিবর্তে ইউরোতে অর্থ প্রদান করা হ...
৫ জন সংসদ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনয়ন

৫ জন সংসদ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনয়ন

জাতীয়, প্রচ্ছদ
সিনেট সদস্য হিসেবে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এই আদেশ জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া ৫ জন সংসদ সদস্য হলেন— র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, মেহের আফরোজ এমপি, মো. আবদুস সোবহান মিয়া এমপি এবং মনজুর হোসেন এমপি। বাসস/১১/ডিএসই ...
ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠান করার প্রস্তাব

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠান করার প্রস্তাব

জাতীয়, প্রচ্ছদ
লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে স্পিকার লিন্ডসে হোয়েল বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন ওই দেশের সংসদের স্পিকার লিন্ডসে হোয়েল। সোমবার (২ আগস্ট) লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন লিন্ডসে। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এবং কপ২৬ এ নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ স্পিকার। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর উত্তরে স্পিকার শিরীন শারমি...