Thursday, July 30

Author: Rezaul Karim

বিসিএসে ক্যাডার সিস্টেম বাতিলের সুপারিশ পরিকল্পনা মন্ত্রীর

বিসিএসে ক্যাডার সিস্টেম বাতিলের সুপারিশ পরিকল্পনা মন্ত্রীর

জাতীয়, প্রচ্ছদ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিসিএস প্রশাসন ও ইকোনমিক ক্যাডার এক হওয়ায় কাজের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের অনেক ক্ষতি হয়েছে। এজন্য আমাদের ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। রাজনৈতিক ব্যক্তি, বাঙালি ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে যা আমি সাহস করে বলে ফেলি। আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে? মঙ্গলবার (২৩ আগস্ট) নগরীর ফার্মগেটে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) মিলনায়তনে স্ট্যাকচার অব ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ সিভিল সার্ভিসে: ইটশ ইভ্যালুয়েশন সিন্স ১৯৭৭ গবেষণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই সিস্টেম আছে? উন্নত দেশে ক্যাডার সার্ভিস না থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে...
পরিবর্তিত সময়সূচিতে প্রথম দিনের সচিবালয়

পরিবর্তিত সময়সূচিতে প্রথম দিনের সচিবালয়

জাতীয়, প্রচ্ছদ
প্রথম দিনে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতিতে ছিল প্রায় ৯০% আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। সরকারি প্রধান দফতর সচিবালয়ে দেখে গেছে, সকাল সাড়ে ৭টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। আগে সাধারণত সাড়ে ৮টার মধ্যে অফিসে পৌঁছাতেন তারা। প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রাণোচ্ছল ছিল সচিবালয়।  নতুন সময়সূচির প্রথম দিনে সচিবালয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। তবে সময়ের আগেই অফিসে পৌঁছাতে অনেকের মধ্যে তাড়াহুড়াও ছিল।  নতুন কর্মসূচি অনুযায়ী কয়েকজন মন্ত্রীকে সকাল ৮টার মধ্যে নিজ নিজ দফতরে আসতে দেখা গেছে। জানা গেছে, কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে উপস্থিতির হার পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে পর্দা ব্যব...
লোডশেডিংয়ে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে – নসরুল হামিদ

লোডশেডিংয়ে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে – নসরুল হামিদ

জাতীয়, প্রচ্ছদ
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বলেছেন, লোডশেডিংয়ের ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গতকালই (মঙ্গলবার) সাশ্রয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট। আজ থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। আজ বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় পিক আওয়ার পরিবর্তনের ফলে বিদ্যুৎ খরচ ১০টার পরিবর্তে সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এব্যপারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আগামী এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন। রতন-পাল/১২/ডিএসই ...
অধস্তন আদালতের কার্যক্রমে নতুন সময় নির্ধারণ

অধস্তন আদালতের কার্যক্রমে নতুন সময় নির্ধারণ

জাতীয়, প্রচ্ছদ
আগামী ২৫ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে মঙ্গলবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে দেশের অধস্তন আদালতের কার্যক্রমের নতুন সময় নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন সময়সূচি অনুযায়ী- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে আদালতের কার্যক্রম।আগামী ২৫ আগস্ট থেকে এ সময়সূচি কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ আগস্ট অধস্তন আদালতের অফিস ও বিচারিক কার্যক্রম সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত চলবে। মাঝে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি অনুযায়ী অধস্তন আদালতের কার্যক্রম চলবে। গত সোমবার (২২ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ...
কুমিল্লা শহরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাং

কুমিল্লা শহরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাং

জাতীয়, প্রচ্ছদ
রাজনৈতিক দলের ছত্রছায়ায় সশস্ত্র কিশোর গ্যাং রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে কুমিল্লা শহরে প্রায় ১৫/২০ টি কিশোর গ্যাং ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের হাতে ইতিমধ্যেই খুন হয়েছে ৮ জন। সম্প্রতি নগরীর ধর্মসাগরপাড় এলাকায় রবিউল হাসান শাহাদাত (১৫) নামে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বিষয়টি আবার আলোচনায় আসে। ১৯ আগস্ট বিকালে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয় কিশোর শাহাদাতকে। ভয়ংকর এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে যোগাযোগমাধ্যমে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েও জনমনে প্রশ্ন উঠছে। শহরবাসী বলছেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা। তাই রাজনৈতিক কর্তাব্যক্তিদের দিকেও নজর রাখা প্রয়োজন। কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, 'শাহাদাত হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না...
টুঙ্গিপাড়ার মোহাম্মদ আলী মিয়া সিআইডির নতুন প্রধান

টুঙ্গিপাড়ার মোহাম্মদ আলী মিয়া সিআইডির নতুন প্রধান

জাতীয়, প্রচ্ছদ
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সিআইডি প্রধান টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন। ১৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে ১৫তম বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়াকে সিআইডির প্রধান করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী মিয়া ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রুবেল/১২/ডিএসই ...
গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

জাতীয়, প্রচ্ছদ
উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর আজ বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫-এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। ঘোষিত তফসিল অনুযায়ী- আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট হবে ১২ অক্টোবর। জাতীয় সংসদ আইন অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ...
ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড

ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড

জাতীয়, প্রচ্ছদ
মৃত্যুদন্ড প্রাপ্ত চার আসামি চাঁদপুরে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন। এই মামলায় আদালত আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। তাদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা ভুক্তভোগী নারীকে ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ভিকটিমের বাবা বা...
সম্রাট জামিনে মুক্ত, চিকিৎসার জন্য যেতে হতে পারে বিদেশে

সম্রাট জামিনে মুক্ত, চিকিৎসার জন্য যেতে হতে পারে বিদেশে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২২ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ ইউনিটে সম্রাটের রিলিজ পেপারে স্বাক্ষর করে কারা কর্তৃপক্ষ। এর ফলে সম্রাটের মুক্তিতে আর বাধা রইলো না। তবে, চিকিৎসার প্রয়োজনে ডাক্তারদের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত হাসপাতালের হেফাজতেই থাকতে হচ্ছে তাকে। নিজের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তি পেয়েছি ঠিকই, আমি তো আমার পরিবারের সঙ্গেও কথা বলতে পারছি না। আমার ছাড়া পাওয়ার ব্যাপারে এখন আমি কোনো কথাই বলতে পারছি না। কারণ, আমাকে নিয়ে ডাক্তাররা একটা বোর্ড বসবে। সে বোর্ড তো আজকে বসতে পারেনি। কাল বসে হয়তো সিদ্ধান্ত নেবে কী করা যায়। তখন আমিও হয়তো তাদের সঙ্গে বের হবো। অসুস্থতা সম্পর্কে সম্রাট জানান, ২৪ বছর...
নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

জাতীয়, প্রচ্ছদ
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সোমবার (২২ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই, যুক্তরাজ্যের প্রত্যাশা—সংবিধান মেনে সুষ্ঠুভাবেই বাংলাদেশের আগামী নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধানেও সেটি উল্লেখ করা আছে। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সম্প্রতি একটি দল নির্বাচন কমিশনে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আশা করি, একটি সুন্দর নির্বাচন হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করবে বলেও আমি প্রত্যাশা করি।’ রবার্ট চ্যাটার...