Thursday, September 3

মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন

মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ পাঠ

ঢাকা : শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন।

শপথ পাঠকরান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ পাঠ শুরু হয়। প্রথমে চার মন্ত্রী, এরপর দুই প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

নতুন শপথ নেয়া মন্ত্রীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, সাচিং প্রু জেরী এমপি ও এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। প্রতিমন্ত্রীরা হলেন, শামীম কায়সার লিংকন এমপি ও হুমায়ুন কবির।

রেজা-২১/ডিএসই-৮